editor
প্রকাশিত: 7:05 PM, November 20, 2025
দাবী একটাই সিলেট ৪ আসনের মৃত্তিকার যোগ্য সন্তানই বড়ো দলের প্রার্থী হয়ে সংসদ নির্বাচনে বিজয়ে হয়ে এ অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করুন। কারন, এ অঞ্চলের লাখো মানুষের সুখ দুঃখ এর প্রকৃত সারথি তিনিই হতে পারেন যিনি এ অঞ্চলেরই সন্তান। একুশ শতকের এই সময়ে এসে বহিরাগত নেতৃত্ব চাপিয়ে দিলে সিলেটের এই প্রান্তিক জনপদের মানুষের অধিকার কতটুকু সুরক্ষিত হবে তা যথেষ্ট সন্দেহের অবকাশ থাকে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সৌদি আরবের মক্কা নগরীর কাকিয়া এলাকায় সিলেট-৪ আসনে স্থানীয় প্রার্থীর দাবীতে আয়োজিত এক সভায় উপরোক্ত কথাগুলো বলেন বৃটেনের অক্সফোর্ড এলাকার কাউন্সিলর বিশিষ্ট রাজনীতিবিদ হাফেজ আবদুল মুবিন।
মক্কা নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মক্কা নগরীর ক্লক টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ হাবিব, সিলেটের সিনিয়র সাংবাদিক শাব্বির আহমদ, মাহমুদুল হাসান, আলী হায়দার, বদরুল ইসলাম, রাইয়ান আহমদ, ইকবাল হাসান, আবদুল আলী প্রমুখ।
সভায় বক্তারা আরও বলেন, খনিজ সম্পদ অধ্যুষিত এ অঞ্চলের মানুষের বঞ্চনার ইতিহাস পুরনো। বঞ্চিত এ লাখো মানুষের অধিকার আদায়ে প্রয়োজন এ অঞ্চলের স্থানীয় যোগ্য নেতৃত্বের প্রতিনিধিত্ব। বক্তারা এ অঞ্চলের মানুষের প্রাণের এ দাবী টুকু বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য প্রধান রাজনৈতিক দলের নীতি নির্ধারকদের প্রতি আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন