editor

প্রকাশিত: 6:46 PM, November 21, 2025

খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সযোগী সংগঠনের প্রচার মিছিল

খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সযোগী সংগঠনের প্রচার মিছিল

বিএনপি মনোনীত সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে প্রচার মিছিল বের করা হয়েছে। শুক্রবার বাদ আসর সিলেট জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই প্রচার মিছিল বের করা হয়।
নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রথম সহ সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য চৌধুরী মোহাম্মদ সোহেল বলেন, সিলেটবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষ। খন্দকার আব্দুল মুক্তাদিরই পারেন এ অঞ্চলের মানুষের অধিকার ফিরিয়ে দিতে। চলমান সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, সিলেট-১ আসনের মানুষ পরিবর্তন চায়। তাদের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে নির্বাচনের মাঠে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঘরে ঘরে প্রচারণা জোরদার করতে হবে। যে কোনো ধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে ধানের শীষের পক্ষে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। জনগণ এখন পরিবর্তনের পক্ষে— এই পরিবর্তনের ধারায় বিএনপি-ই হবে জনগণের প্রথম পছন্দ।
মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. শিহাব উদ্দিন ও মহানগর যুবদলের প্রথম সহ সাংগঠনিক সম্পাদক মেহেরাজ ভূইয়া পলাশের যৌথ পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের শিল্প বিষয়ক সম্পাদক মো. লুৎফুর রহমান, জেলা যুবদলের সদস্য শেখ খালেদুর রহমান সাঈদ, মহানগর মুক্তিযোদ্ধা দল নেতা এনামুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা সাঈদ রব্বানী চৌধুরী সুজন, আরাফাত হোসেন টুটুল, দিপু আহমেদ, জেলা যুবদল নেতা মো. সুমন, সালেহ আহমদ, সাদিকুর রহমান বাচ্চু, রাজ আহমদ জালাল, সোহানুর রহমান সোহান, বাছিত আহমদ, তারেক আহমদ রিপন, জামাল উদ্দিন, লোকমান আহমদ আকাশ, রুহুল আমিন, আনোয়ার হোসেন, শরীফুল ইসলাম রিপন, জুয়েল আহমেদ রুমেল, খালেদ হোসেন, জুয়েল আহমদ, শামসুর রহমান, আখতার আহমদ, জাবেদ আহমদ, তানভির আহমদ, হুমায়ুন আহমেদ, ফরহাদ আহমেদ ঢালি, সুমন দেব, রনি আহমদ, মাঝহারুল ইসলাম, আল আমিন রাজ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল গাজী, হিমেল আহমদ রাফি, রাহাত হাসান পাপ্পু, নাসির আহমেদ, আব্দুল্লাহ খান মিজান, জাওয়াদ কোরেশী, রাহুল উদ্দিন, হিমেল রহমান, ইফাজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন