admin

প্রকাশিত: 11:29 AM, November 22, 2025

সিলেট-২ আসনে রিকশা প্রতীকে নির্বাচন করবেন ইসলামিক স্কলার ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী

সিলেট-২ আসনে রিকশা প্রতীকে নির্বাচন করবেন ইসলামিক স্কলার ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী

1

তৌফিকুর রহমান হাবিব ,বিশ্বনাথ
সিলেট-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের একক প্রার্থী রিকশা প্রতীকে নির্বাচন করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইসলামিক স্কলার ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা, যুক্তরাষ্ট্র প্রবাসী আলেম ও ইসলামিক স্কলার ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী। তিনি রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।
বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের সন্তান মুফতি ক্বাসিমীর পিতা মরহুম আলহাজ্ব মৌলভী আলতাফুর রহমান এবং বড় ভাই মাওলানা শায়েখ হাবিবুর রহমান ফারুক্ব বিশ্বনাথের জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল।
প্রাথমিক শিক্ষা তিনি শুরু করেন জামেয়া দারুল উলূম মাদানীয়া, বিশ্বনাথ মাদ্রাসায়। পরবর্তীতে পড়াশোনা করেন জামেয়া তওক্কুলিয়া রেঙ্গা, জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেট-দাখিল ও আলীম সম্পন্ন করেন বিশ্বনাথ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে। এরপর রাজধানীর জামেয়া রহমানিয়া আরাবিয়া, ঢাকা থেকে দাওরায়ে হাদীস (সমমান মাস্টার্স) সম্পন্ন করে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডে প্রথম শ্রেণি অর্জন করেন।
১৯৯৬ সালে ভারতের দারুল উলূম দেওবন্দ থেকে হাদীসে বিশেষ কোর্স সম্পন্ন করেন এবং ১৯৯৭ সালে পাকিস্তানের জামেয়াতুল উলূমিল ইসলামিয়া, নিউ টাউন, করাচি থেকে ইফতা বিভাগে বিশেষ কোর্স সমাপ্ত করেন।
শিক্ষা ও গবেষণার ধারাবাহিকতায় ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেটে অবস্থিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারফেইথ থিওলজিক্যাল সেমিনারি থেকে তিনি দুইটি বিষয়ে—ইসলামিক স্টাডিজ ও হাদীস—এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।তাঁর গবেষণার থিসিস ছিল ইরড়মৎধঢ়যু ড়ভ ঝরী ওসধসং ড়ভ ঐধফরঃয, ইরড়মৎধঢ়যু ড়ভ ঋড়ঁৎ ওসধসং ড়ভ গধফযধন দুটি বই-ই বাংলাদেশে প্রকাশিত হয়েছে এবং অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম-এ ই-বুক আকারেও পাওয়া যাচ্ছে।
তার পিতা মরহুম আলহাজ্ব আলতাফুর রহমান ও প্রয়াত চাচা আলহাজ্ব সুনাহর আলী ছিলেন বিশ্বনাথ থানার বিশিষ্ট সমাজসেবক আজীবন। আমাদের বড় চাচা মরহুম আলহাজ্ব তবারক আলী সিলেট জেলার অন্যতম সালিশ বিচারক ছিলেন শুধু তাই নয় তিনি বিভিন্ন এলাকায় সালিশির মাধ্যমে বহু পরিবারে ও সমাজে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন ।
তৎকালীন পুর্ব পাকিস্তান আমলে আব্বা মরহুম আলতাফুর রহমান বিলেতে থাকাকালীন সময়ে তারই অর্থায়নে বিশ্বনাথ পুরাতন বাজারের মাতব্বরদের জুলুম ও বৈষম্যেমুলক আচরনের প্রতিবাদে বড় চাচা আলহাজ্ব তবারক আলী ও পিতা আলহাজ্ব আলতাফুর রহমান বিশ্বনাথ নতুন বাজারের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন এবং পরবর্তিতে বিশ্বনাথ জামেয়া মাদানিয়া মাদ্রাসা প্রতিষ্টা করেছিলেন। তাঁর অনুদানকৃত জায়গাটি মাদানিয়া মাদ্রসার দফতর বা অফিস হিসেবে অদ্যাবধি ব্যবহৃত হচ্ছে। জামেয়া মুহাম্মদীয়া বিশ্বনাথ মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ছিলেন দীর্ঘদিন আমার চাচা মরহুম আলহাজ্ব সুনাহর আলী। বড় ভাই হযরত মাওলানা হাবিবুর রহমান ছিলেন জামেয়া মুহম্মদীয়ার মুহতামিম। সিলেট ২ আসন ওসমানীনগর ও বিশ্বনাথে বাংলাদেশ খেলাফত মজলিস কতৃক মনোনীত রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী ২০০৬ সাল থেকে সুদীর্ঘ ১৮ বৎসর যাবত এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন।
বিভিন্ন দরিদ্র পরিবারের বিবাহের সম্পুর্ণ খরচ বহন করেছেন, ছোট ছোট ব্যবসায়ীর ব্যবসার পুঁজি দিয়ে আসছেন, অসুস্থ পরিবারের চিকিৎসার খরচ বহন করে আসছেন, আশ্রয়হীন পরিবারের জন্যে বসবাসের জায়গা দান ও ঘর তৈরি করে দিয়েছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহযোগিতা করে আসছেন, দরিদ্র পরিবারের সন্তানদের সুশিক্ষিত করতে তাদের শিক্ষার খরচ বহন করে আসছেন, প্রতি রমজান মাসে ও ঈদুল ফিতরে অসহায় পরিবারের ইফতারের ব্যবস্হা ও ঈদের খুশির জন্য আর্থিক সহযোগিতা করে আসছেন, প্রতি ঈদুল আজহায় অসহায় পরিবারের মানুষের ফ্রি পশু কুরবানির ব্যবস্হা করে আসছেন, করোনা মহামারীর কারণে অসহায় সকল পরিবারের ওসমানীনগরে অসংখ্য হিন্দু পরিবারের আর্থিক সহযোগিতা করেছেন, ওসমানীনগর ও বিশ্বনাথে বসবাসরত অসংখ্য পরিবারের কাছে বিভিন্ন দুর্যোগ ও বন্যায় এবং করোনাকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।
১৯৯৮ সালে শিক্ষকতা জীবনের সূচনা করেন জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়া, বিশ্বনাথে। একই বছরের ১৫ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে আল-আমিন ইসলামিক সেন্টার ও পরবর্তীতে আস-সাফা ইসলামিক সেন্টার, নিউইয়র্ক-এ শিক্ষক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইউনাইটেড উলামা কাউন্সিল অব ইউএসএ ইনক.-এর সভাপতি, ইফতা বোর্ড ইন্টারন্যাশনাল, নিউইয়র্ক-এর মহাসচিব, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ ইনক.-এর আজীবন সদস্য, এবং আই টিভি ইউএসএ, দ্বীন টিভি ইউএসএ, টাইমস টিভি ইউএসএ, ফক্স নিউজ, পিবিএস নিউজ, চ্যানেল ১৩ ও সিলেট ডাইরেক্টসহ একাধিক আন্তর্জাতিক ও দেশীয় মিডিয়ার ইসলামি আলোচক ও উপদেষ্টা। এছাড়াও তিনি নিউইয়র্ক সিটির রেজিস্টার্ড কাজী, চাপ্লেন নিউইয়র্ক স্টেট, এবং ডিপার্টমেন্ট অফ এডুকেশন, নিউইয়র্ক-এর ইন্সপেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘ প্রবাসজীবনে ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা ও সমাজসেবায় অবদান রেখে আসা এই আলেম এবার দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে মাঠে নেমেছেন, বিশ্বনাথ-ওসমানীনগরের উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

6 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

1 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

2 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

5 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

6 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়

1
2