admin

প্রকাশিত: 6:06 PM, November 22, 2025

স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি মনোনীত প্রার্থীর পাশে রয়েছে: আব্দুল মালিক

চন্ডিপুলে বিশাল জনসভা

স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি মনোনীত প্রার্থীর পাশে রয়েছে: আব্দুল মালিক

1

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি সিলেট- ৩ আসনে দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, তৃণমূল নেতাকর্মীরাই আমার শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্ববান করেছে। আমি জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন, সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করতে চাই। শনিবার (২২ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট- ৩ আসনের মানুষের প্রত্যাশা অনেক উল্লেখ করে মোহাম্মদ আব্দুল মালিক বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও আধুনিক নগরায়ণসহ সামগ্রিক উন্নয়নের রূপরেখা বাস্তবায়ন করবো। এলাকার সমস্যা ও মানুষের কষ্ট আমি জানি, এগুলো সমাধানে আমার সমস্ত শক্তি ব্যয় করবো।

সিলেট- ৩ আসনের অন্তর্ভুক্ত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় স্থানীয় নেতাকর্মী ও হাজারো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো চন্ডিপুল এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বক্তৃতা, স্লোগান ও আনন্দমুখর পরিবেশে পুরো চন্ডিপুল পয়েন্ট সরব হয়ে ওঠে। মোহাম্মদ আব্দুল মালিক আরো বলেন জনগণের ভোট ও সমর্থনই তার মূল শক্তি, এবং জনতার এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে পরিবর্তনের পক্ষে মানুষ বিএনপি মনোনীত প্রার্থীর পাশে রয়েছে।

1

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, উপদেষ্টা এডভোকেট এটিএম ফয়েজ, সহ সভাপতি গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।

1

সভায় বক্তারা মোহাম্মদ আব্দুল মালিককে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, সিলেট-৩ আসনের দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন, আর সেই নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখেন মোহাম্মদ আব্দুল মালিক। জনসভা শেষে ধানের শীষের প্রার্থীর পক্ষ প্রচার মিছিল করা হয়। মিছিল ও জনসভায় সিলেট জেলা, মহানগর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

7

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

1 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

6 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

2 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

7 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

1 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

5 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

1
5