editor
প্রকাশিত: 8:16 PM, November 22, 2025
সিলেটের ৮নং ওয়ার্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি আদর্শ ফাউন্ডেশন মেধা সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সিটি মডেল স্কুলের নোয়াপাড়া ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক, শুভেচ্ছা ও শুভকামনার আলোকমালা।
সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক জনাব রোমান আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ রুহুল আমীন, সৈয়দ মোহাম্মদ আদনান, সহকারী শিক্ষক, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, সদর সিলেট এবং বিশিষ্ট ব্যবসায়ী রেন্টু কুমার দাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিটি আদর্শ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ঝলক চন্দ্র দাস, সিটি মডেল স্কুলের সহকারী শিক্ষক অঞ্জন রায় সঞ্জয়, লিংকন তালুকদার সহ অন্যান্য শিক্ষক শিকিক্ষাবৃন্দ এবং ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “শিক্ষাই পারে বদলে দিতে একটি ওয়ার্ডের ভাগ্য, একটি প্রজন্মের সকাল। এই সংবর্ধনা সেই বিশ্বাসেরই অংশ।” বক্তব্যের শেষদিকে তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “স্বপ্নকে ধরে রাখো, অধ্যবসায়কে সঙ্গী করো—তোমাদের আলোয়ই আলোকিত হবে আগামী দিনের সমাজ।”
সিটি আদর্শ ফাউন্ডেশনের সদস্য প্রান্ত দাশের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন সিটি আদর্শ ফাউন্ডেশনের সদস্য জিদান আহমেদ, পিংকি চন্দ, প্রিয়া দাস, অন্তরা রানী দাস, অপু আহমদ, জিহাদ আহমদ, সানি আহমদ, ঝিমি চন্দ, সুমি দাস, তামজিদ ইসলাম প্রমুখ।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ, অনুপ্রেরণা ও স্বপ্নপূরণের বার্তায় সমৃদ্ধ এ সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন