editor

প্রকাশিত: 8:37 PM, November 22, 2025

অধ্যাপক প্রশান্ত কুমার সাহা ছিলেন মানুষ গড়ার কারিগর : প্রফেসর গোলাম আহমদ খান

অধ্যাপক প্রশান্ত কুমার সাহা ছিলেন মানুষ গড়ার কারিগর : প্রফেসর গোলাম আহমদ খান

সিলেট মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান বলেছেন, প্রয়াত অধ্যাপক প্রশান্ত কুমার সাহা শুধু এমসি কলেজের একজন সম্মানিত শিক্ষকই নন, তিনি ছিলেন সত্যিকারের মানুষ গড়ার কারিগর। তাঁর হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা, প্রশাসন, চিকিৎসা, ব্যবসা ও সমাজসেবার অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন- যা তাঁর কৃতিত্বকেই স্মরণ করিয়ে দেয়। অধ্যাপক অধ্যাপক প্রশান্ত কুমার সাহা ছিলেন আদর্শ শিক্ষকতার জীবন্ত প্রতীক। তিনি পাঠদানকে কখনোই চাকরি মনে করেননি; বরং এটিকে দায়িত্ব, কর্তব্য ও নৈতিক অঙ্গীকার হিসেবে গ্রহণ করেছিলেন।

তিনি আরো বলেন, আজকের স্মরণসভায় আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তাঁকে স্মরণ করি। একজন মানুষ যে তাঁর কর্ম, চরিত্র ও আদর্শ দিয়ে কতটা প্রভাব বিস্তার করতে পারেন, অধ্যাপক প্রশান্ত কুমার সাহা তার উজ্জ্বল উদাহরণ। তাঁর মৃত্যুতে এমসি কলেজ একটি অভিভাবকসুলভ শিক্ষককে হারালো, আর আমাদের সমাজ হারালো এক আলোকিত পথপ্রদর্শককে। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাঁর গড়া আদর্শ, শিক্ষা ও নীতিবোধ আগামী প্রজন্মের পথচলায় দিশা দেখিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় মুরারিচাঁদ কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে প্রাক্তন বিভাগীয় প্রধান বরেণ্য শিক্ষাবিদ প্রয়াত অধ্যাপক প্রশান্ত কুমার সাহার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক শতাব্দী চক্রবর্ত্তীর পরিচালনায় স্মরণ সভায় সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন প্রয়াত অধ্যাপক প্রশান্ত কুমার সাহার সহধর্মিণী শ্রীযুক্তা মালতী সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দর্শন অনুশীলন সমিতি বাংলাদেশ সিলেটের সভাপতি ও রাগীব রাবেয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ (অব:) আব্দুল ওয়াহিদ সারো।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মুরারিচাঁদ কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর রতীশ চন্দ্র দাশ, অধ্যক্ষ (অব:) প্রফেসর পরিমল দেব, সাবেক উপাধ্যক্ষ (অব:) প্রফেসর নন্দলাল শর্মা, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ননী গোপাল রায়, জকিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুধাংশু শেখর তালুকদার, সিলেট মুরারিচাঁদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ (অব:) প্রফেসর বিজিৎ ভট্টাচার্য্য, মাউশি সিলেটের সাবেক পরিচালক প্রফেসর হারুনুর রশিদ, সিলেট মুরারিচাঁদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ওহিদুর রব, অধ্যাপক শফিউল আলম, ইসরাব আলী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহাব উদ্দিন, বিশিষ্ট লেখক ও সমাজসেবক জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, শাবিপ্রবির ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিমাদ্রী শেখর রায়, ভাদেশ্বর মহিলা কলেজের সহযোগী অধ্যাপক রমেন্দু নারায়ন তালুকদার, তাজপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রাণকান্ত দাশ, দক্ষিণ সুরমা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুছাব্বির চৌধুরী, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ, ইউনিয়ন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির, সিলেট শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক নজমুল হক, শিক্ষার্থী কামরুল হক, প্রয়াত প্রশান্ত কুমার সাহার ছেলে এনজিও কর্মকর্তা প্রসেনজিৎ সাহা প্রমুখ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস। শোকবার্তা পাঠ করেন ইছামতি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক জ্যোতিষ মজুমদার। জীবনী পাঠ করেন লফিতা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সুহেনাজ তাজগেরা। এছাড়াও স্মরণসভায় মুরারিচাঁদ কলেজের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন