editor

প্রকাশিত: 9:13 PM, November 22, 2025

পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স হচ্ছে জনগণের শান্তি সম্মেলন: সিনিয়র জেলা ও দায়রা জজ, সিলেট

পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স হচ্ছে জনগণের শান্তি সম্মেলন: সিনিয়র জেলা ও দায়রা জজ, সিলেট

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটের কনফারেন্স হলে (কক্ষ নং ২১২) পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়। শনিবার (২২ নভেশ্বর) সকাল ১০টায় এ পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ.ন.ম. ইলিয়াস এর সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কলির সঞ্চালনায় উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স হচ্ছে জনগণের শান্তি সম্মেলন। সাধারণ জনগণকে দ্রুত আইনের সেবা প্রদানে যেসকল সমস্যার সৃষ্টি হয় তা সমাধানের জন্যই পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স আয়োজন করা হয়। মানুষকে ন্যায় বিচার প্রদানে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি সঠিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান ভূঞাঁ।
ডিজিটাল পদ্ধতিতে দ্রুততার সাথে মেডিকেল সার্টিফিকেট ইস্যু ও প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সিধু সিংহ।
২০২৫ সালের অক্টোবর মাস পর্যন্ত জুডিসিয়াল মাজিস্ট্রেসী, সিলেটের সার্বিক কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার। এছাড়া সিলেট জেলার থানাসমূহ কর্তৃক আদালতে সাক্ষী উপস্থাপন, পরোয়ানা তামিল ও তদন্ত প্রতিবেদন দাখিল সংক্রান্ত পরিসংখ্যান উপস্থাপন করেন কনফারেন্সের ফোকাল পার্সন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন, ডিসি (প্রসিকিউশন), এসএমপি আহমাদ মাঈনুল হাসান, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বিদ্যুৎ আদালত, সিলেটের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) কাজী ইয়াসিন হাবীব, সিলেটের বিজ্ঞ পিপি এডভোকেট আশিক উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল মিয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমীন আক্তার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, পারিবারিক আদালতের ০৩ জন বিচারক- সিভিল জজ নূর-ই-জান্নাত, সিভিল জজ কাজী খাদিজা আক্তার, সিভিল জজ মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, ৪৮-বিজিবি, সিলেটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম, কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নূর আলম, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এসএসপি আব্দুল্লাহ আল-নোমান, জঅই-৯ এর প্রতিনিধি স্কোয়ড্রন লিডার মোহাম্মদ মেহেদী আলম, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) মোঃ আব্দুছ ছালাম, প্রবেশন অফিসার মোঃ তমির হোসেন চৌধুরী, কোর্ট পুলিশ পরিদর্শক মাহমুদুল হাই পিপিএম, মালখানা, সদর কোর্ট- এর অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান চৌধুরী, ডেপুটি জেলার মিজানুর রহমান, বন বিভাগের ডেপুটি রেঞ্জার ও বন মামলার পরিচালক দেওয়ান শাহেদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ নজীব আলী, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোহাম্মদ মহিবুল ইসলাম, পিবিআই, সিলেটের পুলিশ পরিদর্শক মোহন লাল তালুকদার, সিআইডি, সিলেটের পুলিশ পরিদর্শক মোঃ মাসুক আলী, অফিসার ইনচার্জ ডিবি (উত্তর), মোঃ আশরাফুল ইসলাম, প্রসিকিউশন বিভাগ, এসএমপি, সিলেটের পুলিশ পরিদর্শক অমৃত লাল দেব। এছাড়াও সিলেট জেলা পুলিশের সকল থানা ও ইউনিটের অফিসার ইনচার্জগণ উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন