editor

প্রকাশিত: 7:22 PM, November 23, 2025

৩১ দফার ভিত্তিতে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করবে বিএনপি : হুমায়ূন কবির শাহীন

৩১ দফার ভিত্তিতে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করবে বিএনপি : হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিলেট মহানগর কৃষকদলের সভাপতি ও ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দেশের সকল প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়ে দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল। বিগত দেড় দশক এদেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে। আপোষহীন নেত্রী তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সকল সংকটে দেশের মানুষের পাশে ছিলেন। তারই সুযোগ্য সন্তান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফার ভিত্তিতেই আগামীর মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করবে বিএনপি। তিনি আরো বলেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ জানে, দেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। তাই ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসার আগ পর্যন্ত জাতীয়তাবাদী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

তিনি শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরীতে তেমুখী পয়েন্টস্থ একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরীর ৩৭ ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট মহানগর কৃষক দলের সহ-সভাপতি ও জালালাবাদ থানার আহবায়ক ফখর উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, মহানগর কৃষকদলের সহ-সভাপতি একরাম হোসেন মারুফ, আব্দুল্লাহ আল মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চু, ৩৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শাহজাহান আহমদ, ৩৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক এনাম মেম্বার, মহানগর কৃষকদলের প্রচার সম্পাদক আবু বক্কর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দবির আহমদ, সহপ্রচার সম্পাদক বুলবুল আহমদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক উসমান গনি পনির, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিউর রহমান আলী, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহিন আহমদ প্রমুখ।

সম্মেলনে ৩৭ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি নির্বাচিত হন আলী হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন নুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সাকিল মিয়া। ৩৮ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি নির্বাচিত হন হারিছ মিয়া, সাধারণ সম্পাদক নির্বাচিত হন কবির আহমদ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সাদ্দাম মিয়া। ৩৯ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি হিসেবে নির্বাচিত হন সাদেক আহমদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুমন রেজা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আব্দুস সামাদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন