editor

প্রকাশিত: 6:50 PM, November 25, 2025

আজিজুর রহমানকে সিলেট মহানগর জাগপা’র শুভেচ্ছা

আজিজুর রহমানকে সিলেট মহানগর জাগপা’র শুভেচ্ছা

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর জাগপা’র নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানানো হয়।

নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানকে শুভেচ্ছা জানান- মহানগর জাগপার সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজু, সহ-সভাপতি পিয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আহমদ, সহ-দপ্তর সম্পাদক শাহিন আহমদ, শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক ফরহাদুর রেজা নাদিম, কৃষিবিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ, সদস্য শেখ রাসেল প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম শফিউল আলম প্রধান এর হাতে গড়া সংগঠন জাগপা দেশ, জাতি এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দলের আদর্শ লালন করে নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে কাজ করছেন।

নেতৃবৃন্দ আরো বলেন, শফিউল আলম প্রধান ছিলেন মেহনতী জনতার ভাগ্য উন্নয়নের স্বপ্নদ্রষ্টা এক বীরপুরুষ। তিনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদীদের আগ্রাসন ও দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করে সিলেট মহানগর জাগপা দেশের কল্যাণে কাজ করে যাবে।

সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরকে আরো শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন