editor

প্রকাশিত: 9:08 PM, November 27, 2025

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি অবদান রেখে যাচ্ছেন : প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি অবদান রেখে যাচ্ছেন : প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন

সিলেট লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, রাসুল (সাঃ)-এর নির্দেশিত নৈতিকতার পথ অনুসরণ করে আমাদেরকে দেশ পরিচালনায় অগ্রণি ভূমিকা রাখতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি অবদান রেখে যাচ্ছেন। আজ যারা জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তাদের ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণের গুরু দায়িত্ব অর্পিত হলো।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রযুক্তিনির্ভর উন্নয়নযাত্রায় দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। শিক্ষাঙ্গনে যারা দায়িত্ব পালন করেন, তাদের প্রতিটি সিদ্ধান্ত শিক্ষার্থীদের জীবন ও দেশের অগ্রগতিতে প্রত্যক্ষ প্রভাব ফেলে। তাই যোগদানের এই মুহূর্ত থেকে আপনারা সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার পরিচয় দিয়ে প্রতিষ্ঠানের মান আরও উন্নত করবেন। এফডিইবি সিলেট মহানগর সবসময় আপনাদের পাশে থাকবে এবং পেশাগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের করফারেন্স হলে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর পদে যোগদান করায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) সিলেট মহানগর শাখার সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমোনোলজি বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বিল্লাল হোসেন খান, সিলেট বিভাগ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সন্তোষ চন্দ্র দেবনাথ, ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী ইকবাল চৌধুরী, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) সিলেট অঞ্চলের পরিচালক প্রকৌশলী শাহজাহান কবির রিপন, ফোরামের সহ সভাপতি হাসানুজ্জামান চৌধুরী।

এফডিইবি সিলেট মহানগর শাখার সেক্রেটারী ইঞ্জিনিয়ার লায়েক আহমদের পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন প্রকৌশলী মুফাসস হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর রাজ্জাক।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের মহানগর শাখার সাবেক সেক্রেটারী ইঞ্জিনিয়ার জাফর আলী, সংবর্ধিত শিক্ষকদের পক্ষে শিমুল হোসেন, মিসবাহ আহমদ, মাহফুজ ইবনে মাহমুদ, মাহবুবুল আলম, ফরহাদ আহমেদ, আশিকুর রহমান, আব্দুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক, জুনিয়র ইন্সট্রাক্টরদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন