editor

প্রকাশিত: 11:24 AM, November 29, 2025

রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে সিলেটের ছয় রোটারি ক্লাবের যৌথ সভা

রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে সিলেটের ছয় রোটারি ক্লাবের যৌথ সভা

রোটারির বৈশ্বিক থিম “ইউনাইট ফর গুড” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোটারি ক্লাব অব জালালাবাদের আয়োজনে সিলেটের ছয়টি রোটারি ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রোটারি হাসপাতাল মিলনায়তনে হওয়া এই সভায় সামাজিক উন্নয়ন, মানবিক সেবা এবং যৌথ প্রকল্প নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান সুব্রত চক্রবর্তী জুয়েল। তিনি আনুষ্ঠানিকভাবে ছয় ক্লাবের এই যৌথ সভার উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান প্রিন্সিপাল ফায়জুল হক। গীতাপাঠ করেন পিপি নীরেশ চন্দ্র দাস। জাতীয় সংগীত পরিবেশনে নেতৃত্ব দেন রোটারিয়ান রিনা রানী কর্মকার। পারপাস অব দ্যা ডে বিষয়ক সূচনা বক্তব্য রাখেন পিডিজি সহীদ আহমদ চৌধুরী। রোটারি প্রত্যয় পাঠ করেন পিপি মোজাক্কির হোসেন কামালী।

সভায় উপস্থিত ছয়টি রোটারি ক্লাব একে একে তাদের বার্ষিক পরিকল্পনা ও চলমান প্রকল্প উপস্থাপন করে। রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন সভাপতি রোটারিয়ান জহিরুল ইসলাম। ক্লাবের কার্যক্রম তুলে ধরেন পিপি কবিরুল ইসলাম। ক্লাবের নতুন ঘোষণা হিসেবে একটি দরিদ্র পরিবারের জন্য লো-কস্ট হাউজ নির্মাণ প্রকল্প উপস্থাপন করা হয়।

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন থেকে সভাপতি রোটারিয়ান সেলিনা চৌধুরী সবাইকে স্বাগত জানান। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন পিপি শাহ জামাল আহমদ। সভায় ক্লাব সেক্রেটারি চলমান প্রকল্প রিপোর্ট উপস্থাপন করেন।

রোটারি ক্লাব অব সিলেট প্রিমিয়ারের পক্ষ থেকে সভাপতি রোটারিয়ান জিয়াউর রহমান খাঁন চৌধুরী বক্তব্য দেন। ক্লাবের প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন পিপি ফয়সল করিম মুন্না।

রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিমের সভাপতি রোটারিয়ান মোস্তফা আজাদ ক্লাবের কার্যক্রম হিসেবে সেলাই শিক্ষা, শিশুদের খৎনা কার্যক্রম এবং এক অসহায় পা-হারানো মানুষকে হুইলচেয়ার প্রদানের ঘোষণা দেন। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন রোটারিয়ান নুরুজ্জামান।

রোটারি ক্লাব অব সিলেট সানশাইনের সভাপতি আব্দুল হাসিব ক্লাবের পরিকল্পনা তুলে ধরেন। কার্যক্রম উপস্থাপন করেন পিপি ফাহিম আহমদ চৌধুরী ও পিপি এম. আসাদুজ্জামান সায়েম। সভায় ঘোষণা করা হয় যে সিনিয়র সিটিজেনদের সুস্থতা নিয়ে সব ক্লাবের যৌথ উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

জলালাবাদ রোটারি ক্লাব সম্পর্কে বক্তব্য রাখেন পিপি মাহবুব সোবহানী চৌধুরী। রোটাপ্লাস্ট মিশন নিয়ে বিস্তারিত জানান পিপি সুয়েব আহমদ মতিন। তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ঠোঁট কাটা, তালু কাটা এবং অগ্নিদগ্ধ রোগীদের জন্য বিনামূল্যে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রদান করা হবে। এ মিশনের কান্ট্রি কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন পিডিজি এম. আতাউর রহমান পীর।

সকল ক্লাবের সার্জেন্ট রিপোর্ট এবং ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান পিপি মুহাম্মদ মনজুর আল বাছেত। শেষে রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি সবার সুস্বাস্থ্য কামনা করে যৌথ সভার সমাপ্তি ঘোষণা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন