editor
প্রকাশিত: 7:21 PM, November 29, 2025
বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় খতমে কোরআন ও দোয়া অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির উদ্যোগে খতমে কোরআনের বিশেষ দোয়া মাহফিল আজ শনিবার বাদ জোহর হয়রত শাহজালাল (রহ.) মাজার মসজিদে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ সভাপতি ডা. নাজমুল হোসেন, সৈয়দ মিসবাহ উদ্দিন সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জিয়াউল হক জিয়া, মাহবুব কাদির শাহী, আমির হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দীন লস্কর, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল হাকিম, আফজাল উদ্দিন, আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মূর্শেদ আহমদ মুকুল, মির্জা বেলায়েত হাসান লিটন, সিলেট জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, শামীম মজুমদার, শোয়াইব আহমেদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, মন্জুরুল হাসান মন্জু, মতিউল বারী খূর্শেদ, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির, খসরুজ্জামান খসরু, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মূর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা জাসাসের আহবায়ক নিজাম উদ্দিন তরফদার ও সদস্য সচিব কে এইস রাহান, মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, জেলা শ্রমিক দলের আহবায়ক সুরমান আলী ও সদস্য সচিব নুরুল ইসলাম, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন