editor

প্রকাশিত: 10:43 PM, November 29, 2025

ফাজিলচিশতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রভাষক ও দুই মেয়ে আহত

ফাজিলচিশতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রভাষক ও দুই মেয়ে আহত

স্কুলে যাওয়ার পথে সিলেট নগরীর ফাজিলচিশত এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেট সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ফৌজিয়া আক্তার ও তার দুই কন্যা আহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের সিলেট ইউমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে ফৌজিয়া আক্তার তার বড় মেয়ে ওয়াজিফা কবির আয়াত (৮) এবং ছোট মেয়ে আমায়া কবির (৬)-কে নিয়ে মুহিবুর রহমান একাডেমির উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ফাজিলচিশত এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে তারা সবাই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনায় ওয়াজিফা কবির আয়াতের বাম পা ভেঙে যায় এবং শরীরের একাধিক স্থানে আঘাত লাগে। মায়ের ঘাড়, হাঁটু ও চোখে আঘাতপ্রাপ্ত হন। ছোট মেয়ে আমায়াকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে। আহত ফৌজিয়া ও তার বড় মেয়ে চিকিৎসাধীন রয়েছেন।
মোটরসাইকেলচালকের পরিচয় শাহান আহমদ (২২)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয়। তবে চালকের স্ত্রী গর্ভবতী হওয়ায় মানবিক দিক বিবেচনায় আহত পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। মামলা না থাকায় পুলিশ পরে তাকে মুক্তি দেয়।
স্থানীয়দের মতে, এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শনিবার মুহিবুর রহমান একাডেমির দুই শিক্ষার্থী আহত হয়েছে। চালকদের আরও সচেতন হওয়া জরুরি। স্থানীয় প্রশাসনের পক্ষেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। এ ঘটনায় মুহিবুর রহমান একাডেমির শিক্ষার্থীরা মানববন্ধন করবে বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন