editor
প্রকাশিত: 4:17 PM, November 30, 2025
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
রবিবার (৩০ নভেম্বর) বাদ যোহর সিলেট নগরীর রায়নগরস্থ মারকাযুল কোরআন এতিম মাদ্রাসা সিলেট এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে এতিম মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিন ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, ১৯ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ফয়জুলুর রহমান কয়েস,জেলা যুবদলের সহ সভাপতি জুবায়ের আহমদ, মহানগর যুবদলের সহসভাপতি জুয়েল আহমদ জুবের, মালেক বক্ত, হেদায়েত উল্লাহ হিরন, জেলা যুবদলের সহ সভাপতি সাহিন আহমদ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এনামুল হক চৌধুরী শামীম, শহিদুজ্জামান সুমন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গেদু,মহানগর যুবদলের সব সাররণ সম্পাদক মোঃ রাহাত আহমদ টিপু, যুবদলের কোষাধ্যক্ষ লিটন আহমদ, দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ, মহানগর যুবদলের সহ সাংগঠনিক শাহ শাব্বির বাবু, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনার আহমদ, সহ সমাজকল্যাণ সম্পাদক সাহিন আহমদ, সহ দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। তার অসুস্থতায় দেশব্যাপী যে গভীর উদ্বেগ বিরাজ করছে, তা প্রমাণ করে তিনি এখনও মানুষের হৃদয়ে আশা ও প্রেরণার প্রতীক।
নেতৃবৃন্দ আরো বলেন, দেশনেত্রীর সুস্থতা শুধু একটি পরিবারের নয়, বরং দেশের সকল গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা ও প্রার্থনা। নেতৃবৃন্দ দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতা পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করার সংকল্প ব্যক্ত করেন এবং তার সুস্থতার জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান। শেষে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন