editor
প্রকাশিত: 4:38 PM, November 30, 2025
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর জাতীয় উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বাদ মাগরিব হযরত শাহজালাল মাজার মসজিদে এই দোয়া মাহফিলে বেগম জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক মাওলানা আজাদুর রহমান।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এডভোকেট এম এ সালেহ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদ, এছাড়াও জাতীয় পার্টি সিলেট জেলা, মহানগর শাখা সহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, ছাত্র সমাজ, যুব সংহতি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টানা ৩দিন ধরে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা বলার মতো উন্নতি হয়নি। তবে নতুন করে অবনতিও হয়নি। চিকিৎসক ও বিএনপি নেতারা বলছেন, বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। এই অবস্থায় স্থিতিশীল থাকাটা চিকিৎসকদের ভাষায় ইতিবাচক। কিছুটা উন্নতি হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। সে ক্ষেত্রে অবস্থা বুঝে সিঙ্গাপুর কিংবা লন্ডন নেওয়ার পরিকল্পনা রয়েছে পরিবারের। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার সিরোসিস, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
7 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
2 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
7 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 2 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
2 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে