editor
প্রকাশিত: 6:43 PM, November 30, 2025
বাংলাদেশের ডেপুটি এটর্নী জেনালে হিসেবে পদোন্নতি পাওয়ায় সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীলেট ডিভিশনের আইনজীবী এডভোকেট সাইফ উদ্দিন রতনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ২৮ নভেম্বর বৃহষ্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের এটর্নী জেনারেল সিনিয়র এডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ফুলের তোড়া দিয়ে সিনিয়র এডভোকেট সাইফ উদ্দিন রতনকে সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে সিলেটের জেলা ও দায়রা জজ আব্দুল হালিম চৌধুরী, সিলেট মহানগর দায়রা জজ মুন্সি আব্দুল মজিদ, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাধারণ সম্পাদক জুবায়ের বক্ত জুবের প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এডভোকেট মোঃ সাইফ উদ্দিন রতনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি বিগত এক বছর যাবৎ সহকারী (এসিস্ট্যান্ট) জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। কৃতি আইনজীবী এডভোকেট সাইফ উদ্দিন রতন একাধিক সরকারি-বেসরকারি সংস্থার আইন উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত আছেন।
এডভোকেট সাইফ উদ্দিন রতন ২০০৭ সালে আইনজীবী হিসেবে সিলেট জেলা বারে যোগদান করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশায় সক্রিয় হন। বর্তমানে তিনি সুপ্রীম কোর্টের হাইকোর্ট ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীলেট ডিভিশনের তালিকাভূক্ত আইনজীবী হিসেবে কর্মরত আছেন।
2 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট
3 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
7 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
5 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
4 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
2 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
4 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা