editor
প্রকাশিত: 4:31 PM, December 15, 2020
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিজয়ের মাসে হঠাৎ করে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে অপতৎপরতা স্বাধীনতা বিরোধীদের নতুন ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।আজ মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান আমির হোসেন আমু।তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা দেশকে আবারো পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিতে চেয়েছিল সেই খুনী চক্র। তাদের দোষর, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তি আবারো নতুন ষড়যন্ত্রের জাল বিস্তারে মাঠে নেমেছে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল।তিনি বলেন, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা সেতু যখন আজ স্বপ্ন নয়, বাস্তবতায় দৃশ্যমান, কর্ণফুলি ট্যানেল, পাতাল রেল, রুপপুর পরমাণবিক বিদ্যুত প্রকল্প নির্মাণ করে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। নির্যাতিত রোহিঙ্গাদের মানবিক আশ্রয়, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশসমূহের পাশে দাঁড়াতে ধনী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানোসহ সাহসী , মানবিক ও দূরদর্শী নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আজ সারাবিশ্বে প্রসংশিত তখনই স্বাধীনতা বিরোধীদের দেশের বিরূদ্ধে , মুক্তিযুদ্ধের চেতনার বিরূদ্ধে নতুন করে ষড়যন্ত্র। বঙ্গবন্ধুর প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান আমির হোসেন আমু।শুভেচ্ছা বার্তায় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে তার পরিবারের শহীদ সদস্যদের, শহীদ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহীদদের রক্তের সাথে যারা বেইমানি করে এই দেশে স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুর খুনীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে বাঙালি জাতি তাদের কোনো দিন ক্ষমা করবে না।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন