editor
প্রকাশিত: 8:12 PM, November 30, 2025
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর নয়াসড়কস্থ খ্রীষ্টীয়ান মিশন সিলেট প্রেসবিটারিয়ান চার্চে হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহবায়ক সুদীপ রঞ্জন সেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবব্রত ভৌমিক, জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, মহানগরে সদস্য সচিব রাজিব কুমার দে, ফনি পুরকায়স্থ, প্রানেশ দেব, সল্টি দাস, মলয় লাল ধর, মনোজ দেব, টিটন মল্লিক, ঝলক আচার্য্য, নির্জর রায়, উজ্জল রঞ্জন চন্দ, হকেন দেব, রনি পাল, সায়মন্ড সিনহা, অঞ্জন দাস, রাজিব দাস, খৃষ্টান মিশনের ডিকন নিজুম সাংমা, পালক ডেবিড মনু দাস, পালক ফিলিপ বিশ্বাস, পালক ফিলিপ সমাদ্দার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা দেশের মানুষের আশা-আকাঙ্কার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের এই কঠিন সময়ে একজন অভিজ্ঞ ও মানবিক নেত্রী হিসেবে তাঁর সুস্থ হয়ে দ্রুত জনগণের মাঝে ফিরে আসা অত্যন্ত প্রয়োজন।
খ্রিস্টান মিশনের নেতৃবৃন্দ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার কল্যাণই আমাদের প্রথম পরিচয়। তাই মানবতার এই নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় আমরা সবাই আন্তরিকভাবে প্রার্থনা করছি।
প্রার্থনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল অসুস্থ মানুষের আরোগ্য কামনা করে বিশেষ আশীর্বাদ ও প্রার্থনা করা হয়।
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
7 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
3 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 5 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
1 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে