editor

প্রকাশিত: 8:21 PM, December 1, 2025

সিলেটে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ-ঝুঁকি হ্রাসে জিহা সিলেট চ্যাপ্টারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত

সিলেটে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ-ঝুঁকি হ্রাসে জিহা সিলেট চ্যাপ্টারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত

সিলেটে ব্র্যাকের জেন্ডার সংবেদনশীল দুর্যোগ-ঝুঁকি হ্রাস প্রকল্পে কাজ করার লক্ষ্যে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) সিলেট চ্যাপ্টারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনে এ উদ্বোধনী অধিবেশনের আয়োজন করা হয়। সিলেটের স্থানীয় নারী অধিকার সংগঠন, নারী নেতৃত্বাধীন সিভিল সোসাইটি অর্গানাইজেশন, নারী উন্নয়ন কর্মী, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক কর্মকান্ডে কাজ করা অন্যান্য স্থানীয় সংস্থা ভলান্টিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নারী সদস্য সাংবাদিক শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে গঠিত জিহা সিলেট চ্যাপ্টারের মূল লক্ষ্য হবে দুর্যোগে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী এবং জেন্ডার বৈচিত্র্যময় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, দুর্যোগ কালীন নারীদের মূল ধারায় সম্পৃক্তকরণ এবং সচেতন করে তোলা।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা, সিলেট জেলা প্রশাসন, সিলেট। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ,সিলেট প্রবল ভূমিকম্প প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা। ব্রিটিশ কলোনিয়াল যুগ থেকে সিলেট রেড জোন হিসেবে পরিগনিত। পার্শ্ববর্তী দেশের ডাউকী এলাকা অনেক ভূমিকম্পের উৎসস্থল। এছাড়া সিলেটে বন্যা,ভূমি ধ্বসের মতো ঘটনাও ঘটে।এসকল মোকাবিলায় অ্যাকশন ওয়ার্কিং গ্রুপের প্রয়োজনীয়তার তুলে ধরে তিনি বলেন, স্থানীয়ভাবে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ প্রস্তুতি এবং প্রতিক্রিয়া জোরদার করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এডিসি মাসুদ রানা উল্লেখ করেন, সিলেট ক্রমাগত, পুনরাবৃত্ত দুর্যোগের মুখোমুখি হচ্ছে।তিনি সকল অংশীদারদের দুর্যোগ প্রশমনে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএনআরসি’র হিউম্যানিটারিয়ান এন্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর এডভাইজার লরেনা ডিব অলিভেরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরডবিলিউডিও এর নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা, সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, জনাব রিপন চন্দ্র মন্ডল, ডিভিশনাল ম্যানেজার, আর এ ইউ, সিলেট, ব্র্যাক, ন্যাশনাল ফুড সিকিউরিটি ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো. মইনুল হোসাইন, আরসি অফিসের কর্মকর্তা সৈকত বিশ্বাস।

অনুষ্ঠানে প্রকল্পের পরিচিতি নিয়ে বক্তব্য রাখেন জেন্ডার সংবেদনশীল দুর্যোগ-ঝুঁকি হ্রাস প্রকল্পের প্রোজেক্ট লিড জনাব আব্দুল আব্দুল লতিফ খান এবং জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) ড়িৎশরহম গ্রুপের লক্ষ্য-উদ্দেশ্য ও ভূমিকা উপস্থাপন করে বক্তব্য রাখেন ইউএন উইমেন বাংলাদেশের এমএস কাজী রাবেয়া এ্যামি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়