editor
প্রকাশিত: 4:34 PM, December 2, 2025
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটকে আধুনিকয়ানের প্রতিশ্রুতির নিয়ে মঙ্গলবার নির্বাচিত কমিটি দায়িত্বগ্রহণ করলো। সকালে নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম ও সেক্রেটারী ভিপি মাহবুবুল হক চৌধুরীর নেতৃত্বে সারদা হল রেডক্রিসেন্ট কার্যালয় পরিদর্শন ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সাথে মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় ও পরে বাদ জোহর চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট সোসাইটির মসজিদে দোয়ার মধ্যে দিয়ে দায়িত্বগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন নির্বাচিত সদস্য আব্দুল্লাহ আল মামুন সামান, নির্ঝর রায়, আবু সাঈদ মো. ইব্রাহিম, একে এম কামরুজ্জামান ও পারভেজ আহমদ।
এসময় নেতৃবৃন্দ বলেন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটিকে আধুনিকায়ন করতে আমরা কাজ করবো। প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনে সমস্য রয়েছে আমরা তা চিন্তিত করে সবার সাথে আলাপ আলোচনাক্রমে ইউনিটকে এগিয়ে নিয়ে যাবে। ইউনিটের সকল আজীবন সদস্য সহ যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের বিজয়ী করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। দোয়া মাহফিলে অসুস্থ সাবেক প্রধানমনন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দায়িত্ব হস্তান্তরে অনুষ্ঠানে মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, মাহবুব কাদি শাহী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, আশরাফ গাজী, রোমান আহমদ রাজু, রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের পরিচালনাধিন মাতৃমঙ্গল হাসপাতাল, ব্লাড ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিটের আজীবন সদস্যসহ বিভিন্নপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন