editor
প্রকাশিত: 6:32 PM, December 2, 2025
৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সিলেটসহ দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
মঙ্গলবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সারাজীবন কাজ করে গেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, গোটা জাতির প্রত্যাশা। আমরা দেশবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা তাঁর জন্য দোয়া করুন, যেন মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।
তিনি আরও বলেন, বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি দেশের গণতান্ত্রিক ধারাকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ তিনি যে শারীরিক সংকটে রয়েছেন, তাতে সর্বস্তরের মানুষের সহানুভূতি, ভালোবাসা ও প্রার্থনাই হতে পারে তাঁর জন্য সবচেয়ে বড় শক্তি। হুমায়ুন কবির দেশবাসীর প্রতি দোয়ার পাশাপাশি মানবিক সহমর্মিতা ও ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দেশনেত্রীর অসুস্থতার এই সময়ে বিভাজন নয়, ঐক্য, সহমর্মিতা ও দোয়া প্রয়োজন। আমরা আশা করি, দেশবাসীর ভালোবাসা ও দোয়া তাঁকে দ্রুত সুস্থ করে তুলবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন