editor
প্রকাশিত: 1:10 PM, December 3, 2025
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ৪ ঘন্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বুধবার (৩ ডিসেম্বর) সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল প্রাঙ্গণের গোল চত্ত্বরে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। এছাড়াও পূর্বঘোষিত নির্দেশনা অনুযায়ী দাবী না আদায় হলে আগামী ৪ ডিসেম্বর সারাদিন পূর্ণমাত্রায় শাটডাউনের ঘোষণা দেন তারা।
এম ঢ্যাব এর সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট এম আব্দুস সালাম এর পরিচালনায় কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বি.এম নাসির উদ্দিন, মো. সোলায়মান খান, মো. আলমগীর আলম, মো. আল-আমিন, ইসমাইল হোসেন, জহিরুল ইসলাম, আঃ রশিদ, সনজিত চন্দ্র হালদার, আল-আমিন উজ্জ্বল, আব্দুর রাজ্জাক রাজ, আলমগীর হোসেন, তাহের আহমদ, ওমর ফারুক, মাহবুবুল আলম সজল, গোলাম রাব্বী, এহসান উল্লাহ, গোলাম মোস্তফা, সুমন পাল, তারেক রহমান, রানা আহমেদ, তাওহিদুর রহমান, মাজেদুর রহমান, অপূর্ব রায়, ফারুক হোসেন, মো. আয়নাল হক, এইচ এম সুমন প্রমুখ। এছাড়াও কর্মবিরতি পালনকালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের কর্মকর্তারা রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোগ নির্ণয়, ঔষধ ব্যবস্থাপনা সহ হাসপাতালের সর্বক্ষেত্রেই আমাদের গুরুত্ব অপরিসীম। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের সব ধরণের বৈষম্য দূর হয়ে আসছে। অথচ আজও আমরা বৈষম্যের শিকার। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।
বক্তারা আরো বলেন, দীর্ঘদিন থেকে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। অথচ আজও আমাদের দাবি মানা হয়নি। যদি আমাদের দাবি না আদায় হয় তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। এরই ধারাবাহিতকতায় দাবি না মানা হলে ৪ ডিসেম্বর সারাদিন পূর্ণমাত্রায় শাটডাউন থাকবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন