editor
প্রকাশিত: 6:17 PM, December 3, 2025
পরিবহন মালিক শ্রমিক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে সিলেট-০১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এসময় তিনি বলেন, আমিও পরিবহন ব্যবসায়ী পরিবারের মানুষ। আমি আপনাদেরই একজন উল্লেখ করে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান তিনি।
সমাজের সবকিছুতে ভারসাম্য না থাকলে উন্নয়ন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, পরিবহন সেক্টরে আধুনিকায়ন করতে হবে। সিলেটের পরিবহন শ্রমিকরা সু-প্রশিক্ষিত এবং মর্যাদাকর হিসেবে তৈরি করা হবে। যা দেশের মধ্যে এক দৃষ্টান্ত স্থাপন হবে ইনশাআল্লাহ। এদিকে আজ সকাল ১১ টা থেকে মহানগরীর কুদরত উল্লাহ মার্কেট, রাজা জিসি স্কুল রোড, হাসান মার্কেটসহ বন্দর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, বিএনপি নেতা নেহার রঞ্জন দাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম প্রমুখ।
এছাড়া বিকেল সাড়ে ৩ টায় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুম লষ্করের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লষ্কর, সহসভাপতি মঈনউদ্দীন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক সাদেক খান, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম হাফিজ লোহিত। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ২১৫৯ কার্যকরী সভাপতি কাওছার আহমদ, সিলেট জেলা ইমা-লেগুনা শ্রমিক ইউনিয়ন ১৩২৬ এর সভাপতি রুনু মঈন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্যজোট ২০৯৭ এর সভাপতি মতচ্ছির আলী, সিলেট জেলা সিএনজি শ্রমিক ঐক্যজোট ২০৯৭ এর কার্যকরী সভাপতি দিলোয়ার হোসেন প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন