editor
প্রকাশিত: 6:57 PM, December 3, 2025
বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় হযরত শাহ্ মীর (রহঃ) হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের নিয়ে খতমে কোরআন, খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের শান্তি, ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন আহমদ-এর পক্ষ থেকে ও ঢাকা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ জুনেদ আহমদ (ফ্রান্স প্রবাসী) এবং সাবেক ছাত্রদল নেতা মোঃ সুজন আহমেদ (ওমান প্রবাসী) এর উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, শাহ মিরাজী মাদ্রাসার মুহতামিম মওলানা আশরাফ আলী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম আলো, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান পাপ্পু, মহানগর বিএনপি নেতা ললিক আহমদ চৌধুরী, মহানগর বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ সাইদুর রহমান হিরু, বিএনপি নেতা জিয়া উদ্দিন লিটন, সাজ্জাদ আহমদ, অলিউর রহমান ডেনি, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন আহমদ, যুবদল নেতা কয়সর আহমদ চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অলী চৌধুরী, জেলা যুবদল নেতা জামাল আহমদ খান, বিএনপি নেতা নাসিম আহমদ চৌধুরী, তোহেলুর রহমান শিপন,স্বেচ্চাসেবদকদল নেতা শাহ হাফিজ, জিল্লুর রহমান মনি, যুবদল নেতা সাহিদ খান, খুকন আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদ শিকদার, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, সেলিম আহমদ, যুবদল নেতা শাহিন আহমদ, বুরহান উদ্দিন, সাজু আহমদ, জুনেদ আহমদ, ছাত্রদল নেত হান্নান গাজী, রেদওয়ান আহমদ, জাহিদ উদ্দিন, রাসেল আহমদ, মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক আনিসুর রহমান আকাশ, কামরুল হাসান, সাকিব আহমদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন