editor

প্রকাশিত: 7:28 PM, December 5, 2025

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এমপি পার্থী এম এ মালিকের পক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এমপি পার্থী এম এ মালিকের পক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

4

বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপার্থী আলহাজ্ব এম এ মালিক এর পক্ষে এক দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন ও সিলেট সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর জামে মসজিদে সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সার্বিক সহযোগিতায় এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
দক্ষিণ সুরমা ১নং মোল্লাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান এর পরিচালনায় দোয়া মাহফিলের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।
উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শানর মিয়া, হেলাল আহমদ, ছালেক আহমদ, দুলাল আহমদ, খালিক আহমদ, শামীম আহমদ, রাসেল আহমদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগরের যুগ্ন আহ্বায়ক ইমতিয়াজ আহমদ জগলু। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে নিয়ামতপুর জামে মসজিদ প্রাঙ্গণে খাবার বিতরণ করেন দক্ষিণ সুরমা ১নং মোল্লাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতা সুহেল রানার বিরুদ্ধে

বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতা সুহেল রানার বিরুদ্ধে

8 সিলেট নগরীর কদমতলীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নিয়ম-নীতি উপেক্ষা করে ও কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিআরটিসির ব্যানার ব্যবহার

পরিকল্পিত নগরায়ণই হবে টেকসই উন্নয়নের ভিত্তি

পরিকল্পিত নগরায়ণই হবে টেকসই উন্নয়নের ভিত্তি

3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন সংসদে পাস করা হয় ২০২৩ সালের অক্টোবরে। সিলেট শহরের সুপরিকল্পিত উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং

পরিবহনের আড়ালে কোটি টাকার ভারতীয় চোরাচালান

পরিবহনের আড়ালে কোটি টাকার ভারতীয় চোরাচালান

3 সিলেটের কতিপয় অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ও ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জিরো টলারেন্স নীতি নিয়ে

রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

4 সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গড়রগ্রামে দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বিরোধ নতুন মোড় নিয়েছে। স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে সম্পত্তি বণ্টনের পরও

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ

8 দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাবে হিমশিম খাওয়া মানুষের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।

গোয়াইনঘাটে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়াইন নদী তছনছ

গোয়াইনঘাটে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়াইন নদী তছনছ

4 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রশাসনিক নিষেধাজ্ঞা ও প্রচলিত আইনের তোয়াক্কা না করে পিয়াইন নদী থেকে বেপরোয়াভাবে বালু ও পাথর উত্তোলন

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩

1
6