editor

প্রকাশিত: 4:10 PM, December 6, 2025

দেশসেরা সেচ্ছাসেবকের পুরুস্কার পেলেন সিলেটের মামুন হোসেন

দেশসেরা সেচ্ছাসেবকের পুরুস্কার পেলেন সিলেটের মামুন হোসেন

4

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ এ দেশসেরা হলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের অনুষ্ঠান ঘোষক ও সিলেট অলটাইম নিউজ ডটকমের উপদেষ্টা এডভোকেট মো. মামুন হোসেন।

2

শুক্রবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে তাকে দেশসেরা সেচ্ছাসেবক ঘোষনা করা হয়।

8

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশসেরা সেচ্ছাসেবক নির্বাচিত হওয়ায় এডভোকেট মো. মামুন হোসেন এর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

6

এসময় তিনি বলেন, “স্বেচ্ছাসেবকরা মানবতার অগ্রযাত্রার নীরব যোদ্ধা। দেশের যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা কিংবা মানবিক সংকটে তারা জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়ান। এডভোকেট মো. মামুন হোসেন সেই সব ত্যাগী মানুষের একজন উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সাহসিকতা ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ আমরা তাকে ‘দেশসেরা সেচ্ছাসেবক’ পুরস্কার প্রদান করতে পেরে গর্বিত। এই সম্মান অন্য স্বেচ্ছাসেবকদের আরও উৎসাহিত করবে।”

7

অনুষ্ঠান শেষে দেশসেরা স্বেচ্ছাসেবক এডভোকেট মো. মামুন হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই পুরস্কার শুধু আমার নয়; যারা আমাকে অনুপ্রাণিত করেছেন, সহযোগিতা করেছেন, মানবিক কাজ করতে উৎসাহ দিয়েছেন- এই সম্মান তাদের সবার। আমি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

প্রতিষ্ঠার এক বছর: গবেষণা, অর্জন ও অঙ্গীকারে নতুন দিগন্তে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

প্রতিষ্ঠার এক বছর: গবেষণা, অর্জন ও অঙ্গীকারে নতুন দিগন্তে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

7 দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র গবেষণা সংগঠন ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (MURS)’-এর প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার মেট্রোপলিটন

জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়, মানবিকতা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: অধ্যক্ষ মো. ফয়জুল হক

জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়, মানবিকতা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: অধ্যক্ষ মো. ফয়জুল হক

4 স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, তথ্যচিত্র

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেটে স্মৃতিসৌধে মহানগর বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেটে স্মৃতিসৌধে মহানগর বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণ

8 যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে মহানগর বিএনপি। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতিস্তম্ভে জালালাবাদ গ্যাস অফিসের পুষ্পস্তবক অর্পণ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতিস্তম্ভে জালালাবাদ গ্যাস অফিসের পুষ্পস্তবক অর্পণ

8 জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 1 বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর রিকাবীবাজারস্থ জুলাই

বালু মহালের আড়ালে থামছে না বালু-পাথর লুট

বালু মহালের আড়ালে থামছে না বালু-পাথর লুট

8 সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন ও সীমান্ত এলাকা বিছনাকান্দি ও হাদারপাড়ে বালুমহালের আড়ালে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের অভিযোগ নতুন

আজ ৫ই আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস

আজ ৫ই আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস

1 আজ ঐতিহাসিক ৫ই আগস্ট, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের সেই ঐতিহাসিক ‘৩৬শে জুলাই’-এর দ্বিতীয় বার্ষিকী পালিত

‘ভাঙ্গারি কালামের’ বিরুদ্ধে যুবলীগ নেতাকে মদদ, জমি দখল ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ

‘ভাঙ্গারি কালামের’ বিরুদ্ধে যুবলীগ নেতাকে মদদ, জমি দখল ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ

5 সিলেটে জমি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং নিষিদ্ধ ও বিতাড়িত আওয়ামী লীগ-যুবলীগ নেতাদের আশ্রয়ের অভিযোগ উঠেছে স্থানীয়

ওসমানীনগরে ১৪ বছরের বিরোধের বিস্ফোরণ

ওসমানীনগরে ১৪ বছরের বিরোধের বিস্ফোরণ

2 সিলেটের ওসমানীনগর উপজেলার পাঁচপাড়া গ্রামে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে চলমান একটি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, হত্যা

1
6