editor

প্রকাশিত: 7:13 PM, December 6, 2025

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা ও দক্ষতাকে কাজে লাগাতে পারলে দেশ আরও সমৃদ্ধ হবে : উপ-পরিচালক মো. আব্দুর রফিক

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা ও দক্ষতাকে কাজে লাগাতে পারলে দেশ আরও সমৃদ্ধ হবে : উপ-পরিচালক মো. আব্দুর রফিক

1

সিলেট জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও সুযোগসুবিধা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের মানবিক দায়িত্ব। দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সক্ষম জনগোষ্ঠীর পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের যুক্ত করতে হবে। তাদের প্রতিভা ও দক্ষতাকে কাজে লাগাতে পারলে দেশ আরও সমৃদ্ধ হবে।

8

তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা সহায়তা, ভাতা প্রদান, চিকিৎসা ও পুনর্বাসন সেবা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের মূলধারায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, হেলপলাইন, বিশেষায়িত শিক্ষাকেন্দ্রসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই কার্যক্রমগুলো তৃণমূল পর্যন্ত পৌঁছাতে হলে পরিবার, সমাজ ও বেসরকারি সংগঠনগুলোর আরও সমন্বিত ভূমিকা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশুরা সুযোগ পেলে অন্য সবার মতোই সমাজে অবদান রাখতে পারে। অনেকে সঙ্গীত, চিত্রকলা, খেলাধুলা, প্রযুক্তি জ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ প্রতিভা দেখিয়ে থাকে। তাই তাদের প্রতিভা বিকাশে উপযুক্ত পরিবেশ, প্রশিক্ষণ ও উৎসাহ প্রদান করতে হবে।

2

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় আশার আলো প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে নগরীর আখালিয়াঘাট হাফিজ মঞ্জিলস্থ সংস্থার অস্থায়ী কার্যালয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধী শিশুদের উপস্থাপনায় আনন্দময় পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

1

আশার আলো প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সংস্থার সদস্য ইকবাল মাহমুদ এবং শিক্ষিকা ফারিহা আরফান হৃদি এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাপাং, আশার আলো প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সেলিম আহমদ, উপদেষ্টা এডভোকেট আজমল, এডভোকেট আব্দুস সোবহান, দাতা সদস্য নুরুল আহমদ, আখালিয়া পঞ্চায়েত কমিটির সদস্য কুতুব উদ্দিন, সংস্থার পরিচালক রোকিয়া পারভীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ।

8

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি উসমান হারুন পনির, শিক্ষা সম্পাদক সৌরভ কাইয়ুম, প্রচার সম্পাদক জাবেদ হোসেন, যুব সমাজের সহ সাধারণ সম্পাদক মঞ্জুর, আব্দুল্লাহ আল রিপন প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পরিকল্পিত নগরায়ণই হবে টেকসই উন্নয়নের ভিত্তি

পরিকল্পিত নগরায়ণই হবে টেকসই উন্নয়নের ভিত্তি

8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন সংসদে পাস করা হয় ২০২৩ সালের অক্টোবরে। সিলেট শহরের সুপরিকল্পিত উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং

পরিবহনের আড়ালে কোটি টাকার ভারতীয় চোরাচালান

পরিবহনের আড়ালে কোটি টাকার ভারতীয় চোরাচালান

3 সিলেটের কতিপয় অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ও ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জিরো টলারেন্স নীতি নিয়ে

রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

1 সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গড়রগ্রামে দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বিরোধ নতুন মোড় নিয়েছে। 8 স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে সম্পত্তি বণ্টনের

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ

7 দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাবে হিমশিম খাওয়া মানুষের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।

গোয়াইনঘাটে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়াইন নদী তছনছ

গোয়াইনঘাটে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়াইন নদী তছনছ

3 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রশাসনিক নিষেধাজ্ঞা ও প্রচলিত আইনের তোয়াক্কা না করে পিয়াইন নদী থেকে বেপরোয়াভাবে বালু ও পাথর উত্তোলন

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 সোমবার

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 সোমবার

প্রশাসনের পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চেয়ে প্রতারণা, নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সতর্কতা

প্রশাসনের পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চেয়ে প্রতারণা, নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সতর্কতা

8 সিলেটের নয়াসড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, শপিংমল ও মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের পরিচয়

1
8