editor
প্রকাশিত: 5:25 PM, December 8, 2025
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর হাত থেকে জাতীয় সেরা শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড গ্রহণ করেন তালুকদার গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মো ইমতিয়াজ কামরান তালুকদার।
এসময় তিনি বলেন, মানবসেবা, সাহসিকতা ও দায়িত্বশীলতার এই স্বীকৃতি আমার ব্যক্তিগত গৌরব নয়। অর্জিত এই বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড আমি উৎসর্গ করছি সিলেট বিভাগের বিভিন্ন দুর্যোগ দুর্ঘটনায় সেবামূলক কাজ করতে গিয়ে জীবন উৎসর্গ করে দেওয়া সকল আহত ও শহীদ ফায়ার সার্ভিস কর্মী,কর্মকর্তা ও ভলান্টিয়ারদের মাঝে। আমার পিতা-মাতা ও শিক্ষকদের যারা বরাবরই আমার স্বেচ্ছাসেবী কাজের অনুপ্রেরণা। তথা সারা বাংলাদেশ হতে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড সন্মান অর্জন করেছি। এই অর্জন আগামীর দিন গুলোতে মানবিক কার্যক্রমে আমাকে আরো বেশি অনুপ্রাণিত করবে। মানবতার সেবায় এগিয়ে যাওয়ার এই যাত্রা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিক, রাজনীতিবিদ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন