editor
প্রকাশিত: 7:35 PM, December 8, 2025
বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বাদ যোহর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালাগঞ্জ দেওয়ান বাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক।
এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার সংরক্ষণ এবং সাধারণ মানুষের কল্যাণে যে অবদান রেখেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় থেকেও তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেছেন। তাই তার সুস্থতা শুধু দলের নয়, পুরো জাতির প্রত্যাশা।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। তিনি সুস্থ হয়ে পুনরায় জনমানুষের মাঝে ফিরে আসলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হক সিরাজী, দেওয়ান বাজার ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হাসান নজম, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, ৩নং ওয়ার্ডের মেম্বার বাবরু মিয়া প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে ৬নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে বালাগঞ্জ দেওয়ান বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন