editor

প্রকাশিত: 8:01 PM, December 8, 2025

খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতিচ্ছবি : পংকী

খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতিচ্ছবি : পংকী

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। এই নেত্রী শুধু বিএনপির নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতিচ্ছবি। তাঁর সুস্থতা কামনা করা মানে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনকে বাঁচিয়ে রাখা। আমি এ ধরনের একটি মহতি উদ্যোগ নেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাঁর উদ্যোগ দেশের প্রতিটি মানুষের হৃদয়ে নতুন করে আশার সঞ্চার করেছে।

তিনি সোমবার (৮ ডিসেম্বর) নগরীর আম্বরখানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত সিলেটে জাতীয়তাবাদী পরিবার ও সাধারণ জনগণের নফল রোজা শেষে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সাবেক ছাত্রদল নেতা চৌধুরী মোহাম্মদ সোহেল এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক খছরুজ্জামান খছরু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা এনামুল হক, প্রিন্সিপাল আমির উদ্দিন পাবেল, মহানগর কৃষকদলের শিল্প বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক খালিদুর রহমান সাইদ, জেলা যুবদল যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, মহানগর বিএনপি নেতা শিহাব উদ্দিন আহমেদ (শিহাব), সাঈদ রাব্বনী চৌধুরী (সুজন), মহানগর যুবদল সদস্য আতাহার হুসেন টুটুল, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সাবেক আহ্বায়ক জাবেদ খান, জেলা যুবদল নেতা সৈয়দ আমজাদ হুসেন পলাশ, মহানগর স্বেচ্ছাসেববক দল নেতা শেখ মোহাম্মদ দিপু, যুবদল নেতা সালেহ আহমদ চৌধুরী, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেরাজ ভূইয়া পলাশ, সাবেক ছাত্রদল নেতা জালাল আহমেদ বুলবুল, মহানগর যুবদলের সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান হারুন, মহানগর যুবদলের তথ্য ও যোগাযোগ সম্পাদক সাদেকুর রহমান বাচ্চু, জেলা যুবদলের তথ্য ও যোগাযোগ সম্পাদক সাজিদুল ইসলাম সাজু, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন তারেক, যুবদল নেতা জামাল উদ্দিন, মহানগর যুবদলের সহ প্রচার সম্পাদক আব্দুল বাছিত, সাবেক ছাত্রনেতা আকাশ আহমদ, আহমেদ রুমেল, রুহুল আমিন, শামসুর রহমান, খালেদ আহমদ, আনোয়ার আহমদ, হুমায়ূন কবির সুভাষ, জেলা যুবদলের সহ ধর্ম সম্পাদক আব্দুল্লাহ খান মিজান, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ছাত্রদল নেতা জাওয়াদ কোরেশী, রুহুল উদ্দিন, আনিসুল ইসলাম হিমেল, আলী ইবনে আদিব, আব্দুল হাকিম পারভেজ, জুয়েল আহমদ, মঈনুল ইসলাম, পারভেজ আহমদ আলম, নান্টু মিয়া, ফরহাদ আহমদ ডালি, সুজন দেব, সুমন দেব, রনি আহমেদ, আরিফ আহমেদ, মাজহারুল ইসলাম, আলী রাজ, হিমেল আহমেদ রাফি, তানজিল আহমেদ, ফিরোজ খান কুটি, রাহাত হোসেন পাপ্পু, নাসির আহমেদ, সাকিব আহমেদ প্রমুখ। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম কোরেশী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন