editor
প্রকাশিত: 6:29 PM, December 9, 2025
সিলেটের দক্ষিণ সুরমা চন্ডিপুল এলাকায় বস্তাবন্দী করে বিক্রির সময় বন বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা ৫৬ টি অতিথি পাখি (বালি হাঁস) অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিনের উপস্থিতিতে সিলেট সুরমা নদীর তীরে বিক্রি করতে আনা ৫৬ টি অতিথি পাখি (বালি হাঁস) অবমুক্ত করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন বলেন, আজ আমরা ৫৬ টি অতিথি পাখি অবমুক্ত করেছি। আপনারা জানেন যে, বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী এসব প্রাণী প্রাকৃতিক সম্পদ। যারা এসব পাখি শিকার করে বাজারে বিক্রি করার চেষ্টা করবে জেলা প্রশাসন তাদের আইনের আওতায় নিয়ে আসবো এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা ও বন বিভাগ সমসময় মাঠে আছি।
জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) সিলেটে বিক্রির উদ্দেশ্য এক শিকারি বেশ কিছু অতিথি পাখি নিয়ে আসার এমন সংবাদ পেয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের নির্দেশনায় রেঞ্জ কর্মকর্তা শহিদুল্লাহ সঙ্গীয় স্টাফসহ অভিযান পরিচালনা করে এসকল পাখি উদ্ধার করা হয়। অভিযানকালে পাখি উদ্ধার হলেও বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারী পালিয়ে যায়।
7 দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম
4 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ
6 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক
2 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়
4 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও
1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
5 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
8 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়