editor

প্রকাশিত: 9:08 PM, December 9, 2025

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

4

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেট জেলা পর্যায়ে ‘‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’’ এর শুভ উদ্বোধন ০৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সিলেট এর মাঠে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারুণ্যের উৎসব এর তাৎপর্যসহ দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তরুণদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত রাখলে মাদকসহ অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

1

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য তুলে ধরেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মোঃ নূর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু ও ইয়াহইয়া ফজল, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ ও কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান মিটন, সাবেক ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মহসিন আহমদ, তাজপুর ডিগ্রি কলেজ, ওসমানীনগর, সিলেট এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ খসরুজ্জামান, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের এ্যাডহক কমিটির সদস্য-সচিব আজিম উদ্দিন প্রমুখ।

০৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ম্যাচসমূহের ফলাফল :

4

১ম ম্যাচ : তাজপুর ডিগ্রি কলেজ, ওসমানীনগর, সিলেট ৩-০ গোলে হযরত শাহ্-জালাল (রহঃ) ডিগ্রি কলেজ, জৈন্তাপুর, সিলেট-কে হারিয়ে বিজয়ী হয়।

6

২য় ম্যাচ : বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট বনাম জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর মধ্যকার ম্যাচ নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র হলে টাইব্রেকারে বালাগঞ্জ সরকারি কলেজ ৫-৪ গোলে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ-কে হারিয়ে বিজয়ী হয়।

৩য় ম্যাচ : সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ সিলেট ৪-০ গোলে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ, কোম্পানীগঞ্জ, সিলেট-কে হারিয়ে বিজয়ী হয়।

৪র্থ ম্যাচ : দক্ষিণ সুরমা সরকারি কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট ১-০ গোলে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সেনানিবাসকে হারিয়ে বিজয়ী হয়।

1

১০ ডিসেম্বর ২০২৫ বুধবার এর ম্যাচসমূহ (ভেন্যু : বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠ, সিলেট) :

১ম ম্যাচ (সকাল ১০.০০ টা) : তোয়াকুল কলেজ, গোয়াইনঘাট, সিলেট বনাম বিয়ানীবাজার সরকারি কলেজ, বিয়ানীবাজার, সিলেট।
২য় ম্যাচ (বেলা ১২.০০ টা) : এম. সি. কলেজ, সিলেট বনাম ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ, ফেঞ্চুগঞ্জ, সিলেট।
৩য় ম্যাচ (বেলা ০২.০০ টা) : দয়ামীর কলেজ, ওসমানীনগর, সিলেট বনাম সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট।
৪র্থ ম্যাচ (বেলা ০৩.৩০ টা) : জৈন্তিয়া ডিগ্রি কলেজ, জৈন্তাপুর, সিলেট বনাম কানাইঘাট সরকারি কলেজ, কানাইঘাট, সিলেট।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

6 দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

8 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

2 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

8 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

2 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

4 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

4 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

1
3