editor

প্রকাশিত: 7:19 PM, December 10, 2025

মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত সচেতনতা জরুরি : অধ্যক্ষ প্রফেসর ফরিদ আহমেদ

মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত সচেতনতা জরুরি : অধ্যক্ষ প্রফেসর ফরিদ আহমেদ

3

সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরিদ আহমেদ বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত সচেতনতা জরুরি। মানবাধিকার রক্ষা শুধু কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র সর্বক্ষেত্রেই মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে তবেই প্রকৃত মানবাধিকার নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে মানবাধিকার লঙ্ঘন বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ইস্যু। শিশুদের মধ্যে মানবাধিকার চেতনা জাগ্রত করতে বিদ্যালয় পর্যায় থেকেই বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে। নতুন প্রজন্ম মানবিক শিক্ষায় শিক্ষিত হলে ভবিষ্যৎ সমাজ আরও সুন্দর ও সুশৃঙ্খল হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

1

বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি, উগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে এবং বিএমবিএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার ও সিলেট জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফুলকলি ফুড প্রোডাক্টস লিঃ এর ডিজিএম ও বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার, বিএমবিএফ সিলেট মহানগরের সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী।

2

অনুষ্ঠানে শুরুত্বে স্বাগত বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগের সহ সভাপতি ও চিত্রাংকন কমিটির পরীক্ষা নিয়স্ত্রক সাংবাদিক এম এ মতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক সামাদ আজাদ।

5

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট মহানগরের উপদেষ্টা মীর্জা রেজওয়ান বেগ, সিলেট বিভাগের সহ সভাপতি শ্যামল চৌধুরী, যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, সিলেট মহানগরের সহ সভাপতি মুছলেহ উদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহীম আলী, প্রচার সম্পাদক মো. ইউসূফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, সিলেট বিভাগের মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, জেলার মহিলা সম্পাদিকা হেপী জান্নাত, জগন্নাথপুর উপজেলা সভাপতি মীর্জা আবুল কাসেম স্বপন, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান তালুকদার, মহানগরের অর্থ সম্পাদক সাহেক আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা সম্পাদক ফাহিমা আক্তার, ছাতক উপজেলা দপ্তর সম্পাদক আবু বকর, জুনায়েদ আহমদ সুলতান প্রমুখ।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

4 দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

5 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

3 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

3 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

3 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

3 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

7 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

1
3