editor
প্রকাশিত: 8:14 PM, December 10, 2025
সিলেট বিভাগকে স্বায়ত্বশাসনের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের দাবীতে সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িতের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মুন্সিপাড়াস্থ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী।
প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারিছ আলী মামুন, সদস্য বাহাউদ্দিন বাহার, বদরুজ্জামান চৌধুরী, আমিনুজ্জামান চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে নাসির উদ্দীন আহমদ চৌধুরী বলেন, সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনিক বৈষম্যের শিকার। উন্নয়ন, সম্পদের বণ্টন, অবকাঠামো, শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সিলেটকে বারবার উপেক্ষিত করা হয়েছে। তাই জনগণের মতামত জানতে গণভোটই হতে পারে সর্বোত্তম উপায়। তিনি আরো বলেন, সিলেটের স্বার্থ রক্ষায় স্বায়ত্তশাসন এখন সময়ের দাবি। জনগণ যদি আগামী নির্বাচনকে গণভোটের সুযোগ হিসেবে দেখতে পারে, তবে সিলেটের ভবিষ্যৎ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সভায় বক্তারা স্বায়ত্তশাসনের দাবিকে গণমানুষের দাবি বলে অভিহিত করেন এবং শান্তিপূর্ণ উপায়ে আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও আলোচনা সভায় সিলেট বিভাগের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন