editor
প্রকাশিত: 8:43 PM, December 12, 2025
সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার খুশনুর রুবাইয়াৎ বলেছেন, মানুষ মানুষের জন্য, এই চিরন্তন মানবিক মূল্যবোধকে ধারণ করেই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দান নয়, এটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যদি নিজ দায়িত্ববোধ থেকে সামান্য সহযোগিতাও করেন, তাহলে সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে। তিনি আরও বলেন, কফি ক্লাব ও কাস্টমারদের আজকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও সমাজ উন্নয়নমূলক কাজে তারা আরো সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কুমারপাড়াস্থ বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্সে কফি ক্লাবের উদ্যোগে ও কাস্টমারদের সহযোগিতায় পক্ষকালব্যাপী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কফি ক্লাবের কো ফাউন্ডার ও সিইও মো. শহিদুর রহমান স্বপনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলার প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান, সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, মদন মোহন কলেজের অধ্যাপক আমিরুজ্জামান চৌধুরী, প্রবাসী মো. আব্দুল মালিক, রোটারি ক্লাব অব রিজেন্সির পিপি রোটা: শ্যামল অধিকারী, প্রতিষ্ঠানের কো-ফাউন্ডার আনিসা বেগম। কাস্টমারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মো. আমিনুর রহমান প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ মাখনুন হাসান। এছাড়াও কফি ক্লাবের পক্ষ থেকে প্রতি মাসে নগরীর বিভিন্ন মাদ্রাসার হাফেজ শিক্ষার্থী ও দুস্থ্যদের মধ্যে খাবার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়