editor
প্রকাশিত: 5:18 PM, December 13, 2025
ঢাকায় প্রকাশ্যে জুলাই আন্দোলনের সম্মুখসাড়ির যোদ্ধা উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা শাখা। সংগঠনটির নেতৃবৃন্দ এ ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবাদী বিবৃতিতে জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক লিটন আহমদ ও সদস্য সচিব নোমান আহমদ বলেন, অভ্যূাত্থানের সরকার ক্ষমতায় থাকলেও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। আজকের এই বাংলাদেশ জুলাই আন্দোলনের শহীদ এবং জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। নেতৃবৃন্দ আরো বলেন, উসমান হাদীর ওপর প্রকাশ্যে হামলা কেবল একজন ব্যক্তির ওপর নয়, বরং ন্যায়বিচার, গণতন্ত্র ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের ব্যর্থতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের