editor

প্রকাশিত: 3:48 PM, December 14, 2025

শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ মো. ফয়জুল হক

শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ মো. ফয়জুল হক

মহান মুক্তিযুদ্ধের এক বেদনাবিধুর অধ্যায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার প্রাক্কালে পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও আদর্শ আমাদের জন্য চিরন্তন প্রেরণা। তাঁদের চিন্তা-চেতনা ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক মুহিয়ারা বেগম, প্রভাষক মো. সাগর আহমেদ ও প্রভাষক রাজন সরকার। বক্তারা তাঁদের বক্তব্যে শহিদ বুদ্ধিজীবীদের অবদান স্মরণ করে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে শহিদ বুদ্ধিজীবীদের জীবন ও আত্মত্যাগ নিয়ে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গভীর আবেগ সৃষ্টি করে।

আলোচনা পর্ব শেষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন প্রভাষক মাওলানা মো. উসমান গণি। দোয়া মাহফিলে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে একাদশ ও দাদশ শ্রেণির সকল শিক্ষার্থী উপস্থিত ছিল।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট