editor
প্রকাশিত: 6:11 PM, December 16, 2025
মহান বিজয় দিবস উপলক্ষে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শাহদত বরণকারী সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর পূর্বশাহী ঈদগাস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ আবু নাসের জাফর উল্লাহ’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী সহকারে সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
এর আগে সকাল ৯টায় টিভি গেইট পূর্বশাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। এসময় আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ আবু নাসের জাফর উল্লাহ মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার জামাল আহমেদ, সিএসই’র বিভাগীয় প্রধান আব্দুল আউয়াল আনসারী, ইইই’র বিভাগীয় প্রধান মাহমুদুল আলম মিয়া, ব্যবসা প্রশাসনের বিভাগীয় প্রধান আবু সাইদ মোঃ আব্দুল্লাহ, ডীন ড. জাকারিয়া হাবিব, ইংরেজি বিভাগীয় প্রধান নুসরাত রিকজা, ফ্যাশন ডিজাইনের বিভাগীয় প্রধান শান্তা ইয়াসমিন, প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ও আহলে আদনান চৌধুরী প্রমুখ। এছাড়াও অন্যান্য সকল বিভাগীয় ফ্যাকাল্টিবৃন্দ উপস্থিত ছিলেন।
5 থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ
4 জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ-এর উদ্যোগে আয়োজিত স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
5 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে
6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, একটি এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো
4 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট (নর্থ)-এর উদ্যোগে এক বিশেষ সাংগঠনিক কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ
1 অস্ত্রোপচারের পর একজন রোগীর সুস্থ হয়ে ওঠার জন্য পরিচ্ছন্ন ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে পোস্ট-অপারেটিভ
8 ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও কনস্যুলার সেবা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অসন্তোষ বাড়ছে। 3 পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট
5 স্টাফ রিপোর্টার: এসএমপির শাহপরান থানায় রেকর্ড ১ বছর ৩ মাস অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন চৌকস পুলিশ কর্মকর্তা