editor
প্রকাশিত: 6:47 PM, December 16, 2025
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ময়নামতি রেজিমেন্ট ৭ বিএনসিসি ব্যাটালিয়ন সিলেটের উদ্যোগে কুচকাওয়াজ, বিজয় র্যালি ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিজয় র্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর সিলেট অঞ্চলের ৭ বিএনসিসি ব্যাটালিয়নের কমান্ডার ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক মেজর প্রফেসর ড. তোফায়েল আহমদের নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়।
র্যালিটি রিকাবিবাজারস্থ জেলা স্টেডিয়ামের সামন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
র্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন ৭ বিএনসিসি ব্যাটালিয়ন কম্পানি কমান্ডার লেঃ মোঃ মনিরুল ইসলাম, লেঃ জেবা আমাতুল হান্না, পিইউও চম্পক কুমার বর্মন, পিইউও মোঃ আলী আকবর টিইউও মোঃ মজির উদ্দীন, বিভিন্ন সামরিক প্রশিক্ষক ও বিভিন্ন বিএনসিসি কর্মকর্তাবৃন্দ। র্যালিতে অংশগ্রহণ করেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের বিএনসিসি প্লাটুনের শতাধিক ক্যাডেটবৃন্দ।
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে প্রথমে কুচকাওয়াজ, বিজয় র্যালি সহ বিএনসিসি ক্যাডেটদের বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহন করে।
5 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
6 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
8 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
1 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
8 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
6 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট