editor
প্রকাশিত: 10:45 PM, December 20, 2025
জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট শাখার উদ্যোগে বন্দর বাজারে কালেক্টোরেট মসজিদের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) উক্ত সমাবেশ হতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীরকে গ্রেফতার ও বিচার করার দাবি জানানো হয়। সেই সাথে ময়মনসিংহে ভালুকায় নিপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। সমাবেশ হতে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর অফিসে অগ্নিকাণ্ড, ভাংচুর লুটপাটের সাথে যুক্তদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন এর আহ্বায়ক নুরুল ইসলাম মকবুল৷ জাতীয় মুক্তি কাউন্সিল এর সংগঠক ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর উপদেষ্টা নুরুল হুদা সালেহ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন এর যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর মহানগরের সভাপতি এম সফর আলী খান, সভা পরিচালনা করেন জাতীয় মুক্তি কাউন্সিল এর সংঠক মিনহাজ আহমেদ।
সভায় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সাম্রাজ্যবাদী ভারত আওয়ামী লীগের উপর ভর করে বাংলাদেশের বিদ্যমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশেকে এক অকার্যকর সন্ত্রাসী রাষ্ট্রে পরিচিত করতে চায়। সেই সুযোগে দেশে রাজনৈতিক হস্তক্ষেপ করতে চায়।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ এর অংগসমূহ হত্যা, জালাও – পোড়াও এর হুমকী ও ঘটনা ঘটালেও সরকার এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। শরিফ উসমান হাদি হত্যা হুমকির সম্মুখীন হলেও তার নিরাপত্তায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উসমান হাদির মৃত্যুতে মানুষের ক্ষোভকে কাজেলাগিয়ে নাশকতাকারীরা দৈনিক প্রথম আলো, দ্যা ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী অফিসে অগ্নিসংযোগাযোগ, ভাংচুর ও লুটপাট চালিয়েছে৷ এর মোকাবেলায় অন্তরবর্তী সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তাই এর দায়ভার এই সরকারকে নিতে হবে।
দেশে মোব তৈরি করে সন্ত্রাস চালাচ্ছে উগ্র দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো। এর ধারাবাহিকতায় নিপু চন্দ্র দাসকে আগুনে পুড়ে হত্যা করা হয়েছে। দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যার্থ হচ্ছে বর্তমান সরকার। এর সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ ও ভারত।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়