editor

প্রকাশিত: 8:44 PM, December 21, 2025

মহান বিজয় দিবস উপলক্ষে সওদাগরটুলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মহান বিজয় দিবস উপলক্ষে সওদাগরটুলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মহান বিজয় দিবস উপলক্ষে সওদাগরটুলা এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে সওদাগরটুলা পুকুর পাড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহান বিজয় দিবস উদযাপন কমিটি আহবায়ক আব্দুল কাহির এর সভাপতিত্বে ও ইকরাম আহমদ এবং ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক আমিনুর রহমান রুহেল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতির অহংকার, গৌরব ও আত্মপরিচয়ের প্রতীক। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। তিনি আরও বলেন, আজকের তরুণ সমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসাথে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা ক্লাব সমিতির সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ।

বক্তব্য রাখেন, ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ফয়জুল হাসান, সওদাগরটুলা সমাজকল্যাণ সংস্থার সাবেক আহ্বায়ক সালেহ ইব্রাহিম, সাবেক সহ সভাপতি আলী হোসেন হাসনু, সাবেক সভাপতি বাবর আহমদ, সাঈদ জাহাঙ্গীর। এতে দোয়া পরিচালনা করেন ফয়জুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আব্দুল আহাদ, হাজী জাকির, মো. আলফি, আব্দুল আহাদ বিলাশ, সেমুল, শামীম, মিলাদ, আব্দুল কুদ্দুস, সাদ আহমদ, রিপন আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়