editor
প্রকাশিত: 11:36 AM, December 22, 2025
খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরোখানী এক যৌথ বিবৃতিতে বলেছেন, ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির নীল নক্সায় পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদীকে শহীদ করা হয়েছে। নেতৃদ্বয় বলেন, অবিলম্বে শরীফ ওসমান হাদীর খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নেতৃদ্বয় আরো বলেন, দেশ আজ এক সংকটময় মুহুর্ত অতিক্রম করছে। ষড়যন্ত্রকারীরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে জুলাই যোদ্ধাদের হত্যার হুমকি দিচ্ছে। নেতৃদ্বয় জুলাই যোদ্ধা সহ দেশের সকল নাগরিকের সুরক্ষায় রাষ্ট্রকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা ও একই সাথে পতিত ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের আপতৎপরতা রোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় শহীদ ওসমান হাদীর মাগফিরাত কামনা করে তার শহিদী দরজা বুলন্দের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শহীদ ওসমান হাদীর শিশু সন্তান, স্ত্রী, পিতামাতা সহ পরিবারের সকল সদস্যদের ধৈর্য্যধারণের জন্য আল্লাহর সাহায্য কামনা করেন।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের