editor
প্রকাশিত: 12:33 PM, December 22, 2025
ময়মনসিংহের ভালুকায় দিপু দাস ও লক্ষ্মীপুরে বিএনপি নেতার মেয়ে আয়েশাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে প্রতিবাদ সভা, মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) রাতে নগরীর পুরানলেনে এক প্রতিবাদ সভা শেষে মিছিল বের হয়ে কোর্টপয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ এর সভাপতিত্বে এবং মহানগরের সদস্য সচিব রাজিব দে রাজু ও জেলা শাখার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস জয়ের যৌথ পরিচালনায় সভা ও সভাবেশে প্রধান অতিথির বক্তব্য হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার আহ্বায়ক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু।
প্রধান অতিথির বক্তব্যে সুদীপ রঞ্জন সেন বাপ্পু বলেন, ময়মনসিংহের ভালুকায় দিপু দাস ও লক্ষ্মীপুরে বিএনপি নেতার মেয়ে আয়েশাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। মব তৈরির মাধ্যমে এ ধরনের হত্যাকান্ডে দেশের মানুষ গভীরভাবে উদ্বিঘ্ন। আমরা অনতিবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মব তৈরির মাধ্যমে আর যেন কেন মানুষকে প্রাণ দিতে না হয় সেজন্য ব্যবস্থা নিতে অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় কল্যান ফ্রন্টের নেতৃবৃন্দ আগামীতে রাজপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করবে।
সমাবেশে ও মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলার যুগ্ম আহবায়ক ফনি পুরকায়স্থ ও প্রানেশ দেব, মহানগরের যুগ্ম আহবায়ক বাবলু সিংহ, সদস্য সুজিত দেব, ভিপি দেব শুভ, মলয় ধর, ঝলক আচার্য্য, হকেন দেব, উজ্জ্বল রঞ্জন চন্দ, সুনাম দেব, সজিব পাল প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়