editor
প্রকাশিত: 3:37 PM, December 24, 2025
সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি সোহেল তালুকদারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালাল জয় এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ মামুনুর রশিদ, সিনিয়র সদস্য মোঃ ফখর উদ্দিন, মোহাম্মদ দুলাল আহমদ, ফরহাদ হাসান, সদস্য এনাম হোসেন, মোঃ সাদেক আলী খান, আজিজুর রহমান জুনায়েদ, জাইনুল হোসেন সোহাগ,তারেক নাজিম, আবু মুসা সরকার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মনু চন্দ্র দাস, সাংবাদিক তপু বণিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ও নৃশংস ঘটনা, যা স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় সমাজে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বক্তারা আরও বলেন, সম্প্রতি দেশের অন্যতম প্রধান গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়