admin
প্রকাশিত: 10:39 PM, December 18, 2022
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
মহান বিজয় দিবসে বিয়ানীবাজারে এলডিপি নেতার উপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় ভিকটিমের মাথা, হাত ও পায়ে রক্তাক্ত জখম হয়েছে। মহান বিজয় দিবসের দলীয় কর্মসূচী শেষে ১৬ই ডিসেম্বর শুক্রবার রাত ৭টার দিকে বাড়ি ফেরা পথে খশির সড়কভাংনী ব্রীজের পাশে এই ঘটনাটি ঘটে। পরে পথচারীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হামলার শিকার মোহাম্মদ জহিরুল ইসলাম এলডিপি কুড়ারবাজার ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক ও স্থানীয় খশির নয়াবাড়ি গ্রামের মোহাম্মদ ছফির আহমদের পুত্র। রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বাংলাদেশ এর স্থানীয় নেতা মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে দীর্ঘদিন থেকে রাজনৈতিক বিরোধ ছিল স্থানীয় আওয়ামী লীগের একদল লোকের। ঘটনার দিন মহান বিজয় দিবস উপলক্ষে এলডিপি আয়োজিত কর্মসূচীতে যোগদান শেষে রাতে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম। রাত ৭টার দিকে বৈরাগীবাজার এলাকার খশির সড়কভাংনী ব্রীজের পাশে যাওয়ার পর আকস্মিক ভাবে পিছন থেকে তার উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের একদল লোক। কোনকিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা তাকে কিল লাথি মেরে মাটিতে ফেলে দেয়। পরে হকিস্টিক ও লাঠি দিয়ে তাকে বেদড়ক মারধর করে। একপর্যায় সে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। তার চিৎকার শুনে পথচারী দুজন লোক ঘটনাস্থলের দিকে দৌড়ে এগিয়ে আসেন। লোকজন আসতে দেখে ভিকটিমকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে ভিকটিমের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভিকটিমের মাথার পিছনে ও পায়ের হাটুতে রক্তাক্ত জখম রয়েছে, এছাড়া তার ডান বাহু, হাত ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে।
এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন ভিকিটিম মোহাম্মদ জহিরুল ইসলাম এই প্রতিবেদকের কাছে বলেন, রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার আব্দুল মালিক ও নজির আহমদের নেতৃত্বে জাহাঙ্গীরসহ তাদের কয়েকজন সহযোগী মিলে পরিকল্পিত ভাবে আমার উপর এই হামলা চালিয়েছে। তারা আমাকে প্রাণে মেরে ফেলার জন্য এই হামলা করেছিল, ভাগ্য সহায় থাকায় তৎসময়ে দুজন পথচারী এগিয়ে আসায় আমি প্রাণে বেঁচে গেছি। এখন আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি চরম আতংকের মধ্যে রয়েছি। কারন তারা যেকোন সময় আমাকে হত্যা করতে চাইবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক