admin

প্রকাশিত: 5:57 PM, December 26, 2025

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

2

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুক্রবার সারাদেশের মসজিদ গুলোতে দোয়ার কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া কর্মসূচি পালনের জন্য আহবান করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির ৬টি থানা ও ৪২টি ওয়ার্ডে দোয়া কর্মসূচি পালন করা হয়।
হয়রত শাহজালাল (রহ.) মাজার মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলে অংশগ্রহণ করে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন- তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার প্রতিটি পদক্ষেপ ছিল সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের সুশাসনের জন্য। আজ তিনি গুরুতর অসুস্থ। একজন তিনবারের প্রধানমন্ত্রীকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থতা দান করেন। তার সুস্থতা দেশের মানুষকে নতুন করে আশার আলো দেখাবে।’
তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা- এসবের প্রতিটি আন্দোলনের সামনে ছিলেন বেগম খালেদা জিয়া। দেশ ও জনগণের স্বার্থে তার ত্যাগ-অবদান তুলনাহীন।
তিনি আরও বলেন, নেত্রী খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপির বিষয় নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র রক্ষাকারী প্রতিটি মানুষের আবেগের বিষয়। আমরা চাই আমাদের নেত্রী সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। দেশের সকলের কাছে আমাদের দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থ করে আবারও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে নেতৃত্ব দেওয়ার শক্তি দেবেন। ৩৬ নং ওয়ার্ডে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ ওসমান হাদী ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহর মাগফেরাত কমানা এবং তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন করায় শুকরিয়া জানিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্নাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে অংশগ্রহণের করেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

3 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

7 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

2 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

8 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

3 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

4 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে

1
5