editor
প্রকাশিত: 9:24 PM, December 26, 2025
গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাত পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো এক লিখিত পদত্যাগপত্রে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের কথা জানান।
পদত্যাগপত্রে মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাত উল্লেখ করেন, ন্যায়নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসেবে গণঅধিকার পরিষদ অতীতে ছাত্র, যুব, শ্রমিক ও সাধারণ মানুষের সমন্বয়ে দেশের ৬৪টি জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বহু ত্যাগ, ঝুঁকি, সময়, মেধা ও স্বপ্নের বিনিময়ে গড়ে ওঠা এই সংগঠনকে বর্তমানে অতি স্বল্প মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের কতিপয় ব্যক্তির শিশুসুলভ আচরণ, বারবার মতের পরিবর্তন, ব্যক্তিস্বার্থে দলীয় বৃহত্তর স্বার্থ বিসর্জন, ন্যায়নীতি ও আদর্শহীনতা সংগঠনকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। দুই দফায় ৬৪ জেলার নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে মাত্র দুইজন ব্যক্তির সিদ্ধান্তে দল পরিচালিত হওয়া এবং শীর্ষ পর্যায় থেকে সংগঠনের নিজস্ব ধারা ও প্রতীক পরিহারের প্রবণতা তাকে হতাশ করেছে। এমন নেতৃত্বের অধীনে নিজেকে আর ধারণ করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
সিলেট জেলা ও উপজেলার সহযোদ্ধাদের সঙ্গে জরুরি পরামর্শ সভা করে এবং সবাইকে কারণ অবগত করেই তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান। একইসঙ্গে সংগঠনের নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, গত কয়েক বছর ধরে যে স্বপ্ন দেখিয়ে আসছিলেন, বর্তমান বাস্তবতায় তা এই প্ল্যাটফর্ম থেকে বাস্তবায়ন করা দুষাধ্য হয়ে পড়েছে। তিনি শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন।
ব্যক্তিগত বিশ্বাসের বিষয়ে তিনি বলেন, তিনি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী এবং জুলুম-অন্যায়, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে তিনি অবস্থান করেন।
পদত্যাগপত্রের শেষাংশে তিনি বলেন, যে যেখানেই থাকুক না কেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
7 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
2 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক
8 স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও
8 স্টাফ রিপোর্টার: সিলেটের মোগলাবাজার থানার শেখপাড়া এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে নির্যাতন, বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা এবং ৫
4 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
5 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।