editor

প্রকাশিত: 3:11 PM, December 27, 2025

সিলেট-৩ আসনে আল ইসলাহ নেতা আব্দুর রাজ্জাকের মনোনয়নপত্র সংগ্রহ

সিলেট-৩ আসনে আল ইসলাহ নেতা আব্দুর রাজ্জাকের মনোনয়নপত্র সংগ্রহ

6

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ স্পেন শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামান মো. আব্দুর রাজ্জাক।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনিক চৌধুরীর কার্যালয় থেকে তাঁর পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মাওলানা আসাদুজ্জামান মো. আব্দুর রাজ্জাকের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন সাহেদ আহমদ।

মাওলানা আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, “আমরা আল্লাহর ওপর ভরসা করে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি নান্দনিক ও শান্তিপূর্ণ সিলেট-৩ গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক মানুষ তার প্রাপ্য সম্মান ও মর্যাদা পাবে। ইসলাম আমাদের ন্যায়বিচার, সহনশীলতা ও ইনসাফের শিক্ষা দেয়। সেই আদর্শকে সামনে রেখে আমরা চাই সিলেট ৩ আসনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হোক। সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। এটাই আমার দৃঢ় বিশ্বাস। ইনশাআল্লাহ, নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি পূর্ণভাবে মেনে চলব।”

2

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন প্রার্থীর বড় ভাই আলিম উদ্দিন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাবেক সভাপতি মো. ফখরুল ইসলাম, সাবেক সভাপতি মো. আলাউদ্দিন পাশা, মাওলানা ফরহাদ আহমদ, হারু মিয়া, সায়েম আহমদ, মাওলানা হাবিবুর রহমান, সাহেদ আহমদ, মনোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

8

উল্লেখ্য, মাওলানা আসাদুজ্জামান মো. আব্দুর রাজ্জাক হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সমর্থিত প্রার্থী হিসেবে সিলেট-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে তিনি নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক তৎপরতা শুরু করেছেন।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

1 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

1 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

3 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

2 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

6 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

3 স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও

বিএনপি নেতা ফয়েজসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতা ফয়েজসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

7 স্টাফ রিপোর্টার: সিলেটের মোগলাবাজার থানার শেখপাড়া এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে নির্যাতন, বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা এবং ৫

1
7