editor
প্রকাশিত: 7:10 PM, December 27, 2025
সরকারী ভাবে প্রবাসী সম্মাননা পেয়েছেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ।
২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন আয়োজিত “প্রবাসী সম্মাননা-২০২৫” অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজকে সাকসেসফুল কমিউনিটি লিডার ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এর হাত থেকে যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ’র পক্ষে সম্মান গ্রহণ করেন তার শ্যালিকা লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার সেক্রেটারী লায়ন সানজিদা খানম ও ভাতিজা সোহেল আহমদ।
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার, এসএমপি পুলিশ কমিশনার, সিলেটের পুলিশ সুপার। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ সহ সুধীজন উপস্থিত ছিলেন।
সরকারীভাবে প্রবাসী সম্মাননা লাভ করায় যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ বলেন, নিজের জন্মভূমি এবং শেকড়ের পক্ষ থেকে এই রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। আমি মনে করি, এই সম্মাননা শুধু আমার একার নয়, বরং সকল প্রবাসীর, যারা প্রবাস থেকেও বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন।
তিনি বলেন, একজন প্রবাসী হিসেবে আমরা সবসময় দেশের কথা ভাবি এবং জন্মভূমির উন্নয়নে কাজ করি। এই সম্মাননা আমাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ প্রবাসী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করায় সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম সহ সংশ্লিষ্ট সকলকে জ্ঞাপন করেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়