editor
প্রকাশিত: 7:16 PM, December 27, 2025
সিলেট-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। শনিবার দুপুর ২ টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাছান, উদীচী সিলেট জেলার সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক মনীষা ওয়াহিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার অন্যতম নেতা ইব্রাহিম খলিল, খেলাঘর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরী সহ নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম উত্তোলন পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন বলেন, দীর্ঘ ১৫ বছর পর গণতন্ত্রের পথে আবারও দেশ যাত্রা করছে। এই নির্বাচনে সিপিবি অংশ গ্রহণ করছে। নির্বাচিত সরকার ছাড়া দীর্ঘদিন দেশ চলতে পারে না। মেহনতি মানুষের মুক্তি জন্য কাস্তে মার্কার বিকল্প নেই। সম্মানিত সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন আপনারা সাধারণ মানুষের উন্নয়নের কথা চিন্তা করে ভোট দিবেন কোন কথার ফাঁদে জড়াবেন না। জয় আমাদের হবেই।
তিনি আরও বলেন মহান মুক্তিযুদ্ধ আমাদের মূল চেতনা। যারা মুক্তিযুদ্ধকে চাপা দিতে চাইবে মুক্তিকামী জনগণ তাদের ধূলোয় মিশিয়ে দেবে। দেশের ক্রান্তিকালে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন বিভেদ নয়। একতাই আমাদের বিজয়ের চাবিকাঠি।
তিনি সিলেট-১ আসনে ‘কাস্তে’ প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নির্বাচনে অংশগ্রহণ করছে এবং এই লড়াইয়ে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়